আসেনসিওর জোড়া গোলে জিতলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২৬

আবারও হারের শঙ্কায় পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় আবারও হারের শঙ্কায় পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। রিয়াল বেতিসের বিপক্ষে প্রথমার্ধে হজম করে বসেছিল ২ গোল। কিন্তু দ্বিতীয়ার্ধের রোমাঞ্চকর লড়াইয়ে ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

আসেনসিওর গোলে ১১ মিনিটে রিয়াল মাদ্রিদ অগ্রগামী হলেও সমতায় ফিরতে সময় নেয়নি বেতিস। আইসা মান্ডি ৩৩ মিনিটে সমতায় ফেরান দলকে। ৩৭ মিনিটে নিজেদের ভুলে আত্মঘাতী গোলের শিকার হয় মাদ্রিদ। নাচোসের পায়ে বল লেগে ঢুকে যায় জালে।

বিরতির পর ফের রিয়ালকে সমতায় ফেরান সার্হিও রামোস। এই অর্ধেই খোলস ছেড়ে বেরিয়ে আসে রিয়াল মাদ্রিদ। একের পর এক প্রতিপক্ষের জাল কাঁপাতে থাকেন আসেনসিও, রোনালদো ও বেনজিমা। ৫৯ মিনিটে জোড়া গোলের দেখা পান আসেনসিও। বেনজিমার শেষ গোলের আগে রিয়াল শিবিরে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিলেন লিওন। তাতেও অবশ্য লাভ হয়নি। শেষ পর্যন্ত ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

চতুর্থ স্থানে থাকা রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকা বার্সার চেয়ে ১৭ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে। ২৩ ম্যাচে তাদের সংগ্রহ ৪৫ পয়েন্ট। ২৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে পরেই অ্যাতলেতিকো মাদ্রিদ ও ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভ্যালেন্সিয়া। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক