চেলসির মাঠে বার্সার লড়াই ‍

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৯

চেলসির বিপক্ষে স্কোরের অপেক্ষায় রয়েছেন মেসি স্প্যানিশ লা লিগায় আগুনে ফর্মে রয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।  সেই দলই মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে চেলসির। 

বার্সেলোনার বিপক্ষে চেলসির সাম্প্রতিক রেকর্ড ভালো হলেও নিজেদের মাঠে আন্ডারডগ তকমা নিয়েই মাঠে নামবে ব্লুজরা। কারণ ঘরোয়া লিগে বেহাল দশা কন্তের শিষ্যদের।  শেষ ১২ খেলায় জয়ের মুখ দেখেছে ৪টিতে।  অপরদিকে ঘরোয়া লিগে দারুণ ফর্মে থাকা বার্সা মাত্র একটি ম্যাচ ছাড়া এখনও অপরাজিত!

তবে চ্যাম্পিয়নস লিগের পরিসংখ্যান কথা বলে চেলসির পক্ষে।  লিগের গত ৭ ম্যাচে অপরাজেয় রয়েছে চেলসি।  এমনকি ২০১২ সালের সেমিফাইনালেও বার্সাকে হারানোর রেকর্ড রয়েছে।  তবে এই পরিসংখ্যান সময়ের সঙ্গে গত হয়েছে অনেক দিন হলো।  তাই ঘরোয়া লিগে বর্তমান ফর্ম ভালো যাচ্ছে না ইংলিশ ক্লাবটির।  স্প্যানিশ জায়ান্টদের বাধা উতরে যেতে তাই নির্ঘুম রাত কাটাচ্ছেন চেলসি কোচ আন্তোনিও কন্তে, ‘এফএ কাপের খেলার পর আমাকে সত্যি কথাই বলতে হচ্ছে... এখন রাতে স্বস্তিতে ঘুমানো যাচ্ছে না। কারণ এই ধরনের খেলায় সব ধরনের প্রস্তুতি প্রয়োজন।’

অপর দিকে ঘরের মাঠের বাইরে গোল পেতে সব সময়ই সংগ্রাম করতে হয় বার্সাকে।  তাই স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে স্কোর করার দিকেই মনোযোগী বার্সা কোচ এরনেস্তো ভালভারদে, ‘পরিসংখ্যানই বলে দেয় সব কিছু। আরও বুঝা যায় প্রতিযোগিতা কী রকম কঠিন।’ চেলসির রক্ষণের প্রশংসা করে ভালভারদে আরও বলেন, ‘ওদের রক্ষণ ভালো। তাই যে কোনও প্রতিরোধ তারা তৈরি করতে পারে।  তবে এই খেলায় আমরা যা যা প্রয়োজন সব চেষ্টাই করবো।’

মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান

১. ১৩তম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।

২. অ্যাওয়ে ম্যাচের ৬টি ম্যাচে চেলসির বিপক্ষে মাত্র একটিতে জয় বার্সার। বাকি একটি ড্র, চারটি জিতেছে চেলসি।

৩. চেলসির বিপক্ষে ৬৫৫ মিনিট খেললেও গোলের দেখা পাননি লিওনেল মেসি। অপর কোনও দলের বিপক্ষে এমন রেকর্ড নেই মেসির! তাই মেসিরও স্বরূপে ফেরার লড়াই।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম