রাজদণ্ড পেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০২

কোহলির হাতে গদা তুলে দিচ্ছেন গাভাস্কার ও গ্রায়েম পোলক টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখার স্বীকৃতি হিসেবে রাজদণ্ডের প্রতীক ‘গদা’ পাওয়ার অপেক্ষায় ছিল ভারত। অবশেষে শনিবার রাতে সেই গদা হস্তগত হয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির কাছে।

কাট অফ তারিখের (৩ এপ্রিল) আগে টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে থাকলে আইসিসি রাজদণ্ডের প্রতীক ‘গদা’ পুরস্কার হিসেবে দিয়ে থাকে। সঙ্গে থাকে আর্থিক পুরস্কার। যার পরিমাণ ১০ লক্ষ ডলার।

কেপটাউনে শনিবার টি-টোয়েন্টি সিরিজ শেষে আইসিসির পক্ষে কোহলির হাতে এই প্রতীক তুলে দেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার ও গ্রায়েম পোলক।

কোহলির হাতে রাজদণ্ডের প্রতীক ‘গদা’ দ্বিতীয় বছরের মতো এই গদা পেলো ভারত। ২০১৬ সালেও দলটি টেস্টের শীর্ষস্থান নিশ্চিত করেছিল। তাই উচ্ছ্বাসটা ভিন্নভাবে প্রকাশ করলেন ভারতীয় অধিনায়ক, ‘রাজদণ্ডের প্রতীক হাতে পাওয়ার অনুভূতি অসাধারণ। টেস্টের মূল ফরম্যাটে আমাদের সাফল্যধারা এর মাধ্যমেই স্বীকৃতি লাভ করলো।’
টেস্ট র‌্যাংকিংয়ে ১২১ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে ভারতীয় দল। ১১৫ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের