রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের!

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২৯

চোট পাওয়ার পর এভাবেই মাটিতে পড়েছিলেন নেইমার। অবশেষে চোটের সবশেষ অবস্থা জানিয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। শুরুতে জানা গিয়েছিল পা মচকে গেছে নেইমারের। স্ক্যান শেষে ক্লাব জানিয়েছে, ডান পায়ের গোড়ালির হাড়ে চিরও ধরা পড়েছে! এই চোটে আপাতদৃষ্টিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে না খেলার সম্ভাবনাই বেশি নেইমারের।

যদিও ক্লাব কর্তৃপক্ষ এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। তবে এই ধরনের চোটে সাধারণত সময় লাগে দুই থেকে তিন মাস! তাই নেইমারকে রেখেই চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে খেলতে হবে ফরাসি জায়ান্টদের!

লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান নেইমার। ম্যাচ শেষের ১০ মিনিট আগে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। ব্যথা গুরুতর ছিল বলে যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিলেন ব্রাজিল তারকা।

এদিকে চোটের তালিকা আরও বড় হয়েছে পিএসজির। এবার চোট শঙ্কায় রয়েছেন আরেক ব্রাজিলীয় তারকা মারকুইনহোস। বাম উরুর চোটে তারও ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে। এমন অবস্থায় ৬ মার্চ রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই ডিফেন্ডারকেও দেখা যাচ্ছে না পিএসজি শিবিরে!

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ৩-১ ব্যবধান হেরেছে ফরাসি জায়ান্টরা।  তাই দ্বিতীয় লেগে আগুনে ফর্মেই ফিরতে হবে তাদের।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম