অস্ত্রোপচার করাতে হবে নেইমারকে

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০১৮, ১১:৩১আপডেট : ০১ মার্চ ২০১৮, ১১:৩২

মার্সেইর বিপক্ষে চোট পান নেইমার চোট পেয়ে নেইমারের ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে গেছে আগেই। শুধু বাকি ছিল তার অস্ত্রোপচারের নিশ্চয়তা। শুরুতে এ নিয়ে গুঞ্জন থাকলেও প্যারিস সেন্ত জার্মেই জানিয়েছে আক্রান্ত জায়গা সারাতে চিকিৎসকের ছুরির নিচেই যেতে হবে ব্রাজিলীয় তারকাকে।

গত রবিবার ফ্রেঞ্চ লিগে মার্সেইয়ের বিপক্ষে খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে গোড়ালিতে চোট পান নেইমার। ম্যাচটা প্যারিস সেন্ত জার্মেই ৩-০ গোলে জিতলেও স্ট্রেচারে করে মাঠের বাইরে যেতে হয় নেইমারকে।  সোমবার আল্ট্রাসাউন্ড ও সিটি স্ক্যান শেষে জানা যায়, নেইমারের গোড়ালি মচকেছে এবং ডান পায়ের পঞ্চম মেটাটারসাল ভেঙেছে।

এরপর তিনদিনের বিভিন্ন পরীক্ষা, পর্যবেক্ষণ ও বিশ্রাম শেষে অস্ত্রোপচারের কথা ভেবেছে পিএসজি। ফলে আগামী সপ্তাহের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে তার না থাকার খবরটি নিশ্চিত।

পিএসজি বিবৃতিতে জানিয়েছে, ‘তিনদিনের প্রাথমিক পরিচর্যা শেষে ও কঠোর মেডিক্যাল প্রটোকল মেনে নেইমারের ব্রাজিলীয় দলের চিকিৎসক ও আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি। এই সপ্তাহের শেষে নেইমারের সার্জারি করা হবে।’

এই সময়ে নেইমার কত দিনের জন্যে বাইরে থাকবেন সে বিষয়ে কিছুই জানায়নি পিএসজি। তবে নেইমারের বাবা আগেই জানিয়েছেন, খুব সম্ভব হলে ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে।

ব্রাজিলীয় তারকা নেইমার চোটে পড়লেও মুষড়ে পড়ছেন না। বুধবার নিজের ইন্সটাগ্রামে ছবি পোস্ট দিয়ে লিখেছেন, ‘বাধা তোমাকে আটকাতে পারবে না। যদি চলার পথে দেয়াল আসে, হাল ছেড়ে দিও না। খুঁজে বের করো কীভাবে একে টপকাতে হবে।’ নেইমারের এমন কথাতেই স্পষ্ট চোট কাবু করতে পারেনি তাকে। দৃঢ় মনোবলেই পরিস্থিতি মোকাবেলা করছেন ব্রাজিলীয় তারকা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম