নিদাহাস ট্রফিতে চোট কাটিয়ে শ্রীলঙ্কা দলে ফিরলেন পেসার নুয়ান প্রদীপ ও সুরঙ্গ লাকমল। ফলে আসন্ন সিরিজে শক্তিশালী পেস আক্রমণ নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা।
প্রাপ্তির সঙ্গে হাতশাও রয়েছে লঙ্কান দলে। চোটের কারণে ফিরতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথুজ, আসেলা গুনারত্নে ও শেহান মাদুশাঙ্কা।
নিরোশান ডিকবিলাকে নিয়ে আলোচনা হলেও তাকে বাদ দিয়েছে ম্যানেজমেন্ট। তার জায়গায় দলে রয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসে। তাকেও বাদ দেওয়া হয়েছে আসন্ন ত্রিদেশীয় সিরিজে।
দলে মাত্র দুজন বিশেষজ্ঞ স্পিনার রয়েছেন। এরা হলেন আকিলা ধনঞ্জয় ও আমিলা আপোনসো। এছাড়া লেগ স্পিন অলরাউন্ডার জীবন মেন্ডিসও রয়েছেন।
বাংলাদেশ সিরিজ থেকে দলে রয়েছেন কুসল মেন্ডিস, কুসল পেরেরা। ওপেনিংয়ে দেখা যেতে পারে মেন্ডিসকে। তবে উপুল থারাঙ্গা ও দানুশকা গুনাথিলাকা থাকায় এই জায়গা নিয়ে রয়েছে প্রতিযোগিতা।
টি-টোয়েন্টি স্কোয়াড: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশতা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, দাসুন শানাকা, কুসল পেরেরা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, সুরঙ্গ লাকমল, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, আমিলা অপোনসো, নুয়ান প্রদীপ, দুশমন্থ চামিরা ও ধনঞ্জয়া ডি সিলভা।
ত্রিদেশীয় সিরিজের সূচি
*সবগুলো ম্যাচই হবে কলম্বোয়
৬ মার্চ- শ্রীলঙ্কা-ভারত
৮ মার্চ- বাংলাদেশ-ভারত
১০ মার্চ- শ্রীলঙ্কা-বাংলাদেশ
১২ মার্চ- ভারত-শ্রীলঙ্কা
১৪ মার্চ- ভারত-বাংলাদেশ
১৬ মার্চ- বাংলাদেশ-শ্রীলঙ্কা
১৮ মার্চ- ফাইনাল








