আফগানদের হারিয়ে গ্রুপ সেরা হতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৮, ১০:৫০আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১২:৩০

গ্রুপ সেরা হতে চায় বাংলাদেশ থাইল্যান্ড ও হংকংকে বড় ব্যবধানে হারানোর পর এশিয়ান গেমস হকির বাছাই পর্বে গ্রুপের শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তান। তাই বড় ব্যবধানে জয়ের আশা করছে মাহবুব হারুনের দল। ওমানের কাবোস কমপ্লেক্স মাঠে খেলা শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল ৫টায়।

‘এ’ গ্রুপেই আফগানিস্তান দুই ম্যাচে হজম করেছে ৪২ গোল! যদিও আগের ম্যাচে হংকংয়ের বিপক্ষে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। কোচ মাহবুব হারুন অবশ্য এর ব্যাখ্যা দিয়েছেন, ‘শুরুতে ওদের খেলার মধ্যে একটা ঢিলেঢালা ভাব ছিল। থাইল্যান্ড ম্যাচে তেমন সমস্যা না হওয়ায় এই ম্যাচটা জিতবোই ধরে নিয়ে তারা খেলছিল। এই গাছাড়া ভাবেরই সুযোগ নিয়েছে হংকং। ’

তিনি আরও যোগ করেন, ‘ওরা যদি খুব ভালোই খেলতো তবে একাধিকবার আমাদের জাল উন্মুক্ত করতো, সেটা পারেনি। শুরুতে খেলোয়াড়দের ঐ হালকাভাবের সুযোগ নিয়ে একটা বলেই ওরা গোল করে দিয়ে আমাদের বিপদে ফেলেছিল।  তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ নিজেদের খেলায় মনোযোগী হওয়াতেই আর কোনও সমস্যা হয়নি।’

আফগানিস্তান ম্যাচ নিয়ে তার পরিস্কার কথা।  প্রতিপক্ষ যত দুর্বলই হোক ম্যাচটি জিততে চায় তার দল, ‘আফগানরা আগের ম্যাচ ‍দুটিতে বড় ব্যবধানে হেরেছে। সেসব আমাদের দেখার বিষয় না। আমরা স্রেফ এই ম্যাচটা জিতে বের হতে চাই। মূলত জুনিয়রদেরই বেশি সুযোগ দেব এই ম্যাচে। অন্যান্য ম্যাচে ফল বের করার জন্য চাপ থাকে, তাতে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণদেরই বেশি সময় রাখতে হয়। আফগানদের বিপক্ষে সেই চাপ নেই বলে জুনিয়রদের যত বেশি সম্ভব খেলার সময় দিতে চাই।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম