চেলসিকে সমীহ করছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০১৮, ১২:০৮আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৩:০৯

ন্যু ক্যাম্পে চেলসিকে আতিথ্য দেবে বার্সা। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে বার্সেলোনা।  দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে চেলসির বিপক্ষে বার্সা মাঠে নামবে বুধবার দিবাগত রাত পৌনে দুইটায়।

প্রথম লেগ শেষ হয়েছে ১-১ সমতায়।  আর এই ম্যাচেই চেলসির বিপক্ষে গোল খরা কাটিয়েছেন লিওনেল মেসি। একই সঙ্গে সবশেষ দুই ম্যাচেও জিতেছে এরনেস্তো ভালভারদের শিষ্যরা। তাই বার্সাকে নিয়ে বেশ সতর্ক চেলসি কোচ আন্তোনিও কন্তে, ‘প্রথম লেগে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়েই এগিয়ে আছে। আমরা জানি যে ওরা এই ম্যাচ জিততে চাইবে। তবে আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।  আমাদের মাথা উঁচিয়েই খেলার ইচ্ছা।’

এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সুখবর পেয়েছে বার্সেলোনা। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে থাকা আন্দ্রেস ইনিয়েস্তা সুস্থ হয়েছেন। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনও করেছেন ঠিকঠাকভাবে।

এমন ম্যাচে প্রতিপক্ষ চেলসি বলেই বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকতে চান বার্সা তারকা সের্হিও বুসকেতস, ‘শক্তিশালী দলের বিপক্ষে এই ম্যাচটির চাহিদা থাকবে বেশি। আমরা বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকার চেষ্টা করবো।’

বার্সা কোচ অবশ্য সমীহ করছেন চেলসিকে।  এরনেস্তো ভালভারদের মতে দ্বিতীয় লেগে প্রথম লেগের ধারাবাহিকতা ধরে রাখা কষ্টসাধ্য, ‘ওরা এমনই একটি দল যারা পাল্টা আঘাত করতে জানে। ফল অনুযায়ী ওরা অবশ্যই পরিকল্পনা পাল্টাবে।  তাই প্রথম লেগের সুবিধা পেলেও এখন এটা ধরে রাখা কষ্টকর।’

পরিসংখ্যান

১. ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে ইংলিশ ক্লাবের বিপক্ষে রেকর্ড খুব ভালো বার্সার। জয় ১৯টিতে, ড্র ১১টি আর হার মাত্র ২টিতে।

২. প্রথম লেগে ড্র করা অ্যাওয়ে দলের পরবর্তী রাউন্ডে উঠার রেকর্ড ৬৮ শতাংশ।

৩. চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে ১৪বার মুখোমুখি হচ্ছে দুই দল।

৪. শেষ আট লড়াইয়ে অপরাজিত চেলসি। যেখানে জয় ২টিতে আর ড্র ৬টিতে। ন্যু ক্যাম্পে শেষ চার ম্যাচই শেষ হয়েছে সমতায়।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম