সুপার সিক্সে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শুরু আফগানদের

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০১৮, ২৩:৪৫আপডেট : ১৫ মার্চ ২০১৮, ২৩:৪৫

সুপার সিক্সেও রোমাঞ্চ ছড়াচ্ছে আফগানিস্তান। বিশ্বকাপ বাছাইয়ের আশা জিইয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। সুপার সিক্সের খেলায় ক্যারিবীয়দের ৩ উইকেটে হারিয়েছে আফগানরা।

ব্যাট হাতে আজকেও ব্যর্থ ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। ক্রিস গেইল ফিরে গেছেন ১ রানে। শাই হোপ ৪৩, মারলন স্যামুয়েলসের দায়িত্বশীল ৩৬ রান, এভিন লুইসের ২৭ ও জেসন হোল্ডারের ২৮ রান ছাড়া সেভাবে জ্বলে ওঠেনি কারও ব্যাট। তাতে ৮ উইকেটে ১৯৭ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ।

আফগানদের পক্ষে তিনটি উইকেট নেন মুজিব উর রহমান। দুটি নেন মোহাম্মদ নবি। জবাবে খেলতে নেমে রহমত শাহের ৬৮ রানের ইনিংসই জয়ের ভিত গড়ে দেয় আফগানেদর। ৭ উইকেটে ৪৭.৪ ওভারে জয় নিশ্চিত করে আফগানিস্তান। ম্যাচসেরা হন মুজিব উর রহমান।

সুপার সিক্সের অপর ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭৩ রানে হারিয়েছে স্কটল্যান্ড।  শুরুতে ৬ উইকেটে ৩২২ রানের বিশাল পাহাড় গড়ে স্কটল্যান্ড। সর্বোচ্চ ১১৪ রানের ইনিংস খেলেন ক্রস। ৭৮ করেন ম্যাকলিয়ড। জবাবে ৪৭.৪ ওভারে ২৪৯ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। মোহাম্মদ উসমান সর্বোচ্চ ৮০ রান করেন।  স্কটিশদের পক্ষে ৬৮ রান সর্বোচ্চ ৪ উইকেট নেন ক্রিস সোল। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান