লেগ আম্পায়ারের সিগন্যালের পরও কেন ‘নো’ নয়, প্রশ্ন তামিমের

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০১৮, ২৩:৩০আপডেট : ১৬ মার্চ ২০১৮, ২৩:৩৬

লেগ আম্পায়ার নো দিলেও সাড়া দেননি আম্পায়ার। শেষ ওভারে যখন জয়ের কাছে বাংলাদেশ তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে মাঠে। নো বল দেওয়া নিয়ে মাঠে ছড়ায় উত্তেজনা। কিন্তু কেন এই উত্তেজনা? এর ব্যাখ্যা দিয়েছেন তামিম। উদানার দ্বিতীয় বলে নো দেখিয়েছিলেন লেগ আম্পায়ার কিন্তু তাতে সাড়া দেয়নি কেউ। আর এ নিয়েই অভিযোগ করছিল বাংলাদেশ শিবির। যা নিয়ে উত্তেজনার এক পর্যায়ে খেলোয়াড়দের মাঠ ছেড়ে আসতে বলেন অধিনায়ক সাকিব আল হাসান।

ম্যাচ শেষে তামিম এর জবাবে বলেন, ‘আমরা দেখেছিলাম লেগ আম্পায়ার নো বলের সিগন্যাল দিয়েছিল। সাড়া না পাওয়ায় অভিযোগও করেছি।’ তাই বলে এমনভাবে শেষটা চাননি তামিম। তার মতে শেষটা আরও সুন্দর হতে পারতো, ‘সত্যিই শেষটা ছিল আবেগঘন। আমরাও আরও সুন্দরভাবে এর শেষ করতে পারতাম। তবে এ নিয়ে আর ঝামেলা করতে চাইনি।’

শেষ দিকে উত্তেজনা এমনই পর্যায়ে গিয়েছিল মাঠের বাইরেই বাংলাদেশ শিবিরকে উত্তেজিত দেখা গেছে খুব। যদিও শেষ পর্যন্ত ছয় মেরে জয় নিয়েই নো বোলের আক্ষেপটা ভুলিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি