অনুতপ্ত সাকিব

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০১৮, ২৩:৫৩আপডেট : ১৭ মার্চ ২০১৮, ০০:১৭

অনুতপ্ত সাকিব ম্যাচের টানটান উত্তেজনায় কাণ্ড করে বসেছিলেন আম্পায়ার।  উদানার বলে লেগ আম্পায়ার নো দিলেও তাতে সাড়া দেননি। আর তেমনই মুহূর্তে উত্তেজিত সাকিব চলে আসেন মাঠের বাউন্ডারি লাইনে। এমন অনৈতিক সিদ্ধান্ত যে মেনে নিতে পারছিলেন না।  রাগত ভঙ্গিতেই দলকে বেরিয়ে আসতে বলেছিলেন।  যদিও পরিস্থিতি পরে স্বাভাবিক হয়ে যায় সবার মধ্যস্থতায়।  তবে দলনায়ক হিসেবে এমনভাবে মেজাজের নিয়ন্ত্রণ হারিয়ে অনুতাপ প্রকাশ করেছেন চোট কাটিয়ে ফেরা অধিনায়ক।

ম্যাচের পর সাকিব আল হাসান কথা বললেন এভাবেই, ‘টি-টোয়েন্টি খেলায় এর চেয়ে বেশি প্রত্যাশা করা ঠিক না।  প্রতি মুহূর্তেই উত্তেজনা, আবেগ।  মাঝে মাঝে আবেগ চড়ে বসে।  তবে দলের অধিনায়ক হিসেবে সতর্ক থাকবো। পরবর্তী সময়ে আমি আরও সতর্ক থাকবো।  মাঠে সব সময়ই আমরা শক্ত প্রতিযোগী।  তবে বাইরে কিন্তু আমরা সবাই বন্ধু।’

এমন জয়ের মূল্যায়ন করতে গিয়ে শ্রীলঙ্কাকেই কৃতিত্ব দিয়েছেন সাকিব! তার মতে, ‘কৃতিত্ব দিতে গেলে শ্রীলঙ্কাকেই দিতে হয়।  ওরা দ্রুত ৫ উইকেট হারিয়ে বসে খেই হারিয়ে ফেলেছিল।  কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমরা স্নায়ুর চাপে খেই হারাইনি।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম