ফাইনাল দেখতে নারী ক্রিকেট দলের ভিন্ন আয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৮, ১৫:৪৪আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৮:৩৫

ফাইনাল খেলা দেখবেন জাতীয় দলের নারী ক্রিকেটাররাও।  আর কয়েক ঘণ্টা পর নিদাহাস ট্রফির ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ ও ভারত। ২০ ওভারের ক্রিকেটে এই দুটি দল সাতবার মুখোমুখি হলেও বাংলাদেশের একবারও জেতার সুযোগ হয়নি।  রবিবার অষ্টম মুখোমুখিতে জয় তুলে নিতে মরিয়া বাংলাদেশ।  বাংলাদেশের নারী ক্রিকেটাররাও আশাবাদী এই ফাইনালে জিতবে সাকিব-মুশফিকরা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে লড়াই, আর তা উপভোগ করতে আয়োজন করেই খেলা দেখতে বসবেন তারা।

বর্তমানে নারী ক্রিকেটাররা ব্যস্ত নবম নারী জাতীয় ক্রিকেট লিগ নিয়ে। গত বৃহস্পতিবার থেকে সিলেটে শুরু হয়েছে নারী দলের এই টুর্নামেন্ট।  এই অবস্থাতেও রবিবার বড় আয়োজন করে খেলা দেখবেন নারী ক্রিকেটাররা।  দলটির অধিনায়ক রুমানা আহমেদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন তাদের পরিকল্পনার কথা, ‘আজকে আমাদের খেলা নেই। সবাই মিলে খেলা দেখার আয়োজন করছি। ছোট খাটো পার্টিতো হবেই। আশা করি শেষ হাসিটা আমরাই হাসতে পারবো।’

একটি ম্যাচ জিতলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। চারবার ফাইনাল খেলে প্রতিবারই দুঃখ ভারাক্রান্ত মনে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।  তাই সাকিব এবার ঠাণ্ডা মাথায় চাপমুক্ত থেকে ফাইনাল খেলতে চাইছেন।  রুমানা মনে করেন, ‘দলের টিম স্পিরিট অনেক ভালো অবস্থায় আছে। এটা ধরে রাখতে পারলে খুব বেশি কিছু করতে হবে না। ম্যাচ আমরা এমনিতেই জিতবো। ভারতের কয়েকজন খেলোয়াড়ের বিপক্ষে আমাদের পরিকল্পনা করতে হবে। শুধু  এতটুকু ঠিকমতো করতে পারলেই জয় সম্ভব।’

সাকিব যোগ হওয়াতে দলের ঘাটতিটুকু কেটে গেছে উল্লেখ করে নারী দলের এই অধিনায়ক বলেছেন, ‘সাকিব ভাই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার থাকাটা বাড়তি পাওনা। আগের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আশা করি ফাইনালে আমরা সাকিব ভাইয়ের কাছ থেকে আরও অনেক কিছু পাবো। সেই সঙ্গে তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ ভাইকেও আগের ভূমিকাটা পালন করতে হবে। সবমিলিয়ে আমি দারুণ আত্মবিশ্বাসী, বাংলাদেশ ফাইনালে ভালো করবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের