প্রথমবারের মতো আইপিএলে ডিআরএস

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০১৮, ১৩:১৪আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৩:১৯

ডিআরএস ব্যবহার হবে আইপিএলে অবশেষে ১১তম আসরে এসে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল। এপ্রিলের ৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে প্রতিটি দল নিয়ম অনুযায়ী প্রতি ইনিংসে একটি করে রিভিউ পাচ্ছে।

একই সঙ্গে থার্ড আম্পায়ার এই সময়ে বল ট্র্যাকিং ও আল্ট্রা এজ প্রযুক্তি ব্যবহারেরও সুযোগ পাবেন। ইতোমধ্যে পাকিস্তান সুপার লিগ প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবে ডিআরএস ব্যবহার করেছে।

গত অক্টোবরে টি-টোয়েন্টি টুর্নামেন্টে ডিআরএস ব্যবহারে কড়াকড়ি আরোপ করে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর ব্যবহার না হলেও এই বছরের শেষ দিকে হতে যাওয়া নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিআরএস ব্যবহার হওয়ার কথা। এই আসর অনুষ্ঠিত হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজে।

অথচ অনেক দিন ধরে ডিআরএস নিয়ে খুঁতখুঁতে ছিল ভারত। বাকি দেশগুলো সম্মত হলেও এর প্রয়োগ থেকে বিরত থেকেছে দীর্ঘদিন। সব শেষ দেশ হিসেবে ২০১৬-১৭ মৌসুমে এসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ডিআরএস ব্যবহারে রাজি হয় বিসিসিআই।

একইভাবে আইপিএলেও ভ্রান্ত ধারণা থেকে এর ব্যবহার থেকে দূরে ছিল দেশটির বোর্ড। এ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেটের একজন ম্যাচ অফিসিয়াল জানান, ভ্রান্তধারণা থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকের অনেকে এর ব্যবহারে অনীহা প্রকাশ করেছিল।   তাই গত ডিসেম্বরে এ নিয়ে একটি কর্মশালা আয়োজন করে আইসিসি। আইপিএল এর ব্যবহারে সম্মত হওয়ায় আরেকটি কর্মশালা আয়োজন করার কথা রয়েছে। যেটি হওয়ার কথা এপ্রিলের শুরুর দিকে।–ক্রিকইনফো।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম