‘ব্রাজিল আরও সম্মান আশা করে’

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০১৮, ১২:০৭আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১২:১১

থিয়াগো সিলভা প্রীতি ম্যাচে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলেছে ব্রাজিল। ২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে ৭-১ গোলে হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে এই জয়। আর এই প্রাপ্তিতেই ব্রাজিলকে আরও সম্মান দেওয়া উচিত বলে মনে করেন দলটির ডিফেন্ডার থিয়াগো সিলভা।

জয়ের পরেও তপ্ত মেজাজে কথা বলে বসেন সিলভা, ‘জার্মানির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ব্রাজিলের এই পোশাক আরও সম্মান আশা করে। জার্মানির মতো দলের বিপক্ষে জিততে পেরে আমরা খুবই আনন্দিত।’

৩৭ মিনিটে উইলিয়ানের চমৎকার ক্রস মাপা হেডে গোলমুখে পাঠান হেসুস। জার্মান গোলরক্ষক কেভিন ট্র্যাপ হাত দিয়ে বল প্রায় আটকে দিয়েছিলেন। কিন্তু পেছনে পড়ে যাওয়ায় পারেননি ব্রাজিলের গোল ঠেকাতে। আর এই গোলই হয়ে দাঁড়ায় জয়ের নির্ধারক।

তাই সেই গোলের পর এভাবেই নিজের তৃপ্তির কথা জানালেন ম্যানচেস্টার সিটি তারকা হেসুস, ‘আমি সত্যিই আনন্দিত। তবে শুধু গোলের জন্যে নয়- আমি যে কথা দিয়েছি, জেতার বাসনা, একই সঙ্গে এই দলকে সহায়তা করতে পারার মতো একজন হতে পেরেও আনন্দিত।’

ব্রাজিলের এই জয়কে কোনওভাবেই ২০১৪ সালের সেই ঘটনার সঙ্গে মেলাতে চাননা তারকা পাউলিনিয়ো, ‘সেলেসাওরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে যাচ্ছে।  ২০১৪ সালে যা হয়েছে তার সঙ্গে এর কোনও মিল নেই। আজকে রাতে আমরা ভালোভাবেই জানতাম কীভাবে ভুগতে হবে আর রক্ষণাত্মক হতে হবে। সব মিলিয়ে আমরা বিশ্বকাপের প্রস্তুতিটা উঁচুতে থেকেই শেষ করলাম।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম