নওগাঁ স্টেডিয়ামে শুরু হয়েছে ইথেন-আব্দুল জলিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসেবে ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন মো. আব্দুল মালেক এমপি।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে উদ্বোধনী সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ইকবাল শাহরিয়ার রাসেল।
এদিন উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেছে নওগাঁ প্রবাহ সংসদ বনাম যশোহর আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমি। তাতে যশোর আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমিকে ৪-০ গোলে হারিয়েছে নওগাঁ প্রবাহ সংসদ।








