ঘরোয়া লিগে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) নিজেদের দাপট অক্ষুণ্ন রেখে চলেছে। টানা পঞ্চমবারের মতো ফ্রেঞ্চ লিগ কাপের শিরোপা ঘরে তুলেছে ফরাসি জায়ান্টরা। মোনাকোকে ৩-০ গোলে সহজে হারিয়ে এই শিরোপা নিশ্চিত করেছে পিএসজি।
খেলার অষ্টম মিনিটে পিএসজিকে এগিয়ে নেন এদিনসন কাভানি। স্পট কিক থেকে দারুণ শুরু পিএসজির। ২১ মিনিটে দি মারিয়ার গোলে স্কোর লাইন হয় ২-০।
মোনাকোও গোলের সুযোগ পেয়েছিল। রাদামেল ফ্যালকাও হেড করলেও ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি তা বাতিল করে দেন। দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে কাভানির জোড়া গোলে ৩-০ স্কোর নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
ঘরোয়া লিগে ফরাসি জায়ান্টরা ১৩টি শিরোপার মাঝে জিতেছে ১১টি। ৩১ ম্যাচে তাদের সংগ্রহ ছিল ৮৩ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর চেয়ে তাদের পয়েন্ট ব্যবধান ১৭।








