ভারতীয় লিগে আবারও সাবিনার গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৮, ১৩:৪৪আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৪:০১

দলের একাদশের সঙ্গে সাবিনা (উপরে ডান দিক থেকে তৃতীয়)। ছবি- ফেসবুক থেকে। ভারতীয় মহিলা ফুটবল লিগে প্রথমবার সুযোগ পেয়েই নিজের জাত চেনাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। লিগের তৃতীয় ম্যাচে তার দল তামিলনাড়ু প্রদেশের সেথু এফসি ২-০ গোলে হারিয়েছে রাইজিং স্টুডেন্ট ক্লাবকে। এই ম্যাচে সাবিনা খাতুন প্রথম গোলটি করেছেন।  এ নিয়ে টানা দুই ম্যাচে দুই গোল করলেন সাবিনা।

মেঘালয়ের শিলংয়ে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিলেন সাবিনা খাতুন। সুযোগ পেলেই গোল করবেন।  এমন প্রত্যাশা ছিল। যদিও প্রথমার্ধে তা হয়ে উঠেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পেতে সমস্যা হয়নি। ৪৭ মিনিটে সাবিনা খাতুনের গোলে সেথু এফসি এগিয়ে যায়। প্রতি আক্রমণ থেকে বাড়ানে বলে ডান দিক দিয়ে পোস্টে ঢুকেন।  এরপর ডিফেন্ডারদের মাঝ দিয়ে বাঁপায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ডান প্রান্তের ক্রসে মনিষা বাঁ পায়ের জোরালো শটে গোল করে দলের জয়ে সহায়ক ভূমিকা পালন করেন।

এ নিয়ে সেথু এফসি তিন ম্যাচের দুটিতে জিতলো। আর সাবিনা টানা দুই ম্যাচে গোল করে দলের অন্যতম তারকা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম