জিদানের কাছে জুভেন্টাস এখন ভিন্ন দল

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০১৮, ১২:০১আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১২:০৩

জিদান কার্ডিফে গত জুনে জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। ঘুরে ফিরে আবারও সেই একই প্রতিপক্ষের মুখোমুখি স্প্যানিশ জায়ান্টরা। অথচ সেই দলকেই সমীহের চোখে দেখছেন রিয়ালের কোচ জিনেদিন জিদান!

মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হওয়ার আগে রিয়াল কোচ বলেছেন, ‘খেলাটা বলতে গেলে ভিন্নরকমই হবে। কারণ পুরো দলটাই ভিন্ন। কার্ডিফে যেমনটি ছিল তেমন নয়।’গতবার ভালো হলেও এবারও যে তেমনটি হবে না এমনটিই মনে করছেন জিদান, ‘গতবার সেখানে ভালোভাবেই সব কিছু হয়েছে। কিন্তু আগের খেলা কখনো পুনরাবৃত্তি হয়।’

ফাইনালে জুভেন্টাসকে ৪-১ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। তাতে ১২তম শিরোপা ঘরে তুলে স্প্যানিশ জায়ান্টরা। এবার জিদান মনে করছেন তুরিনে যেই ম্যাচটি হতে যাচ্ছে সেখানে আগের ম্যাচের কোনও ছায়া থাকবে না, ‘সেই ফলের পর আমাদের মৌসুমটা সেভাবে যায়নি যেভাবে চিন্তা করেছিলাম। আমাদের আপাতত লক্ষ্য ভালো খেলা। জানি আমরা পারবো এবং তার জন্যেই প্রস্তুত। তবে যাই হোক না কেন তার সঙ্গে কার্ডিফের কোনও যোগসূত্র থাকবে না।’

প্রথম লেগে নির্দিষ্ট কোনও লক্ষ্য ঠিক করতে চান না জিদান। তবে দুই ম্যাচেই ভিন্নভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চান তিনি, ‘আমি ছেলেদের কোনও হিসাব করতে পাঠাবো না। আমি পরিসংখ্যান দেখি না। জয় দেখি না, অতীতের পরাজয়ও দেখি না। এটা সম্পূর্ণ নতুন একটি ম্যাচ। এর জন্যে আমাদের প্রস্তুত হওয়া জরুরি।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম