‘ভিন্ন’ ম্যাচে জুভেন্টাসের মুখোমুখি রিয়াল

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০১৮, ১৪:৩৭আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৪:৪৫

প্রথম লেগে চোখ ধাঁধানো গোল করেছিলেন রোনালদো। টানা অষ্টমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ চারে যাওয়ার লড়াইয়ে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে বার্নব্যুতে জুভেন্টাসের মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচটি শুরু হবে বুধবার দিবাগত রাত পৌনে একটায়।

আগুনে ফর্মে থেকে জুভেন্টাসের মুখোমুখি হবে রিয়াল। প্রথম লেগে রোনালদোর জোড়া গোলেই রিয়াল জিতেছে ৩-০ গোলে।  সব চেয়ে বড় কথা বাইসাইকেল কিকে প্রথম লেগে প্রতিপক্ষের চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন রোনালদো। আজকের ম্যাচেও ভিন্ন কিছু রেকর্ডের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন রিয়াল প্রাণভোমরা।  তাই এমন আগুনে ফর্মে থাকা রিয়ালকে কাবু করতে দ্বিতীয় লেগে অতিমানবীয় কিছু করে দেখাতে হবে জুভেন্টাসকে।  দলটির ডিফেন্ডার কিয়েলিনি সেই ইঙ্গিত দিলেন ম্যাচের আগে, ‘মাদ্রিদে যাচ্ছি ভালো খেলার প্রত্যয় নিয়ে। ফুটবলে আপনি বলতে পারবেন না আসলে কী হতে যাচ্ছে। সেখানে ভালো কিছুই করে দেখাতে হবে।’

অপর দিকে লা লিগায় নিজেদের ছায়া হয়ে রয়েছে রিয়াল। তবে এই চ্যাম্পয়নস লিগ এলেই খোলস ছাড়া হয়ে যায় জিদানের শিষ্যরা।  যেমনটি রয়েছেন রোনালদো।  তার ওপর ভর করেই বর্তমানে টানা তৃতীয় শিরোপার খোঁজে রয়েছে চ্যাম্পিয়নরা। তারপরেও কোচ জিদান আপাতত লক্ষ্য করেছেন এই ম্যাচকেই, ‘৩-০ স্কোরে আমাদের কিছুই পাল্টাবে না। এটা ভিন্ন একটি ম্যাচ। আমরা একটি ফাইনাল জিতেছি, এখন সামনে ভিন্ন এক ফাইনাল। এরপর দেখবো সামনে যেতে পারি কিনা। তাই এই খেলার বাইরে চিন্তা করছি না।’

দুই দলই এই ম্যাচে আসবে তারকা কয়েকজনকে বাইরে রেখে। নিষেধাজ্ঞার কারণে জুভেন্টাসের হয়ে খেলবেন না স্ট্রাইকার পাওলো দিবালা। রিয়াল মাদ্রিদের হয়ে নিষিদ্ধ রয়েছেন অধিনায়ক সের্হিও রামোস। চোটের কারণে নেই নাচো।

কিছু তথ্য:

১. রিয়ালের বিপক্ষে ৮ খেলার বিপরীতে অ্যাওয়ে ম্যাচে জুভেন্টাস জিতেছে মাত্র দুটিতে।  একটি ১৯৬২ সালে অপরটি ২০০৮ সালের নভেম্বরে।

২.  টানা অষ্টমবারের মতো শেষ চারের টিকিট কাটার অপেক্ষায় রিয়াল মাদ্রিদ।

৩. জুভেন্টাসের বিপক্ষে নিজের ৬ ম্যাচেই গোল করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। গোল করেছেন ৯টি। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে একক প্রতিপক্ষের বিপক্ষে এর চেয়ে বেশি স্কোরের রেকর্ড নেই।

৪. চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে ৩১২ বার এমনটি হয়েছে। যেখানে ঘরের মাঠে প্রথম লেগ হেরে দ্বিতীয় লেগ জিতে পরের রাউন্ডে গেছে ৬টি দল। এরা কেউই ৩ গোলের ব্যবধান কমাতে পারেনি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম