মোস্তাফিজের অসাধারণ বোলিংয়েও জিততে পারেনি মুম্বাই

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০১৮, ০০:২২আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ০০:৩১



জয়ের সম্ভাবনা তৈরি করেছিলেন মোস্তাফিজ। টান টান উত্তেজনার ম্যাচে দলকে জয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন মোস্তাফিজ। ১৯তম ওভারে ১ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। তাতেও জয়ের দেখা পেলো না মুম্বাই ইন্ডিয়ান্স। সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১ উইকেটে হেরে গেছে মুম্বাই। তাতে টানা দ্বিতীয় জয়ের দেখা পেলো সাকিবের দল সানরাইজার্স।

প্রথম ম্যাচে খরুচে ছিলেন মোস্তাফিজ। তবে দ্বিতীয় ম্যাচে দলের জয়টাকে সম্ভবের কাছে নিয়ে গেছেন নিয়ন্ত্রিত বোলিংয়ে। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। ২৩ রান দিয়ে ৪টি নিয়েছেন মারকান্দে। দুটি নেন বুমরাহ।

১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুধু শিখর ধাওয়ানের ৪৫ রানই ছিল সর্বোচ্চ। ব্যাট হাতে সাকিব ১২ রানের বেশি করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও জয়ের পথে ছিল হায়দরাবাদ। তবে ১৯তম ওভারে মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে জয়ের সুবাস পেতে শুরু করেছিল মুম্বাই। কিন্তু দিপক হুদা ও স্ট্যানলেকের শেষ দিকের দৃঢ়মনোবলে তার আর সম্ভব হয়নি।  ৯ উইকেট হারিয়ে জয় পায় শেষ বলে রান নিয়েই। হুদা অপরাজিত ছিলেন ৩২ রানে।

এই ম্যাচেও প্রত্যাশার চাপটা সামলেছেন সাকিব আল হাসান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দ্বিতীয় ম্যাচেও অসাধারণ নৈপুণ্যে ঝলক দেখিয়েছেন। বল হাতে সফল তো ছিলেনই, ফিল্ডিংয়েও ছিলেন পেশাদার। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে টস হেরে ৭ উইকেটে ১৪৭ রানের লক্ষ্য দাঁড় করায় মুম্বাই ইন্ডিয়ান্স।

শুরুতে ফিল্ডিংয়েও ঝলক দেখান সাকিব। স্ট্যানলেকের বল হালকা বাতাসে উঠিয়েছিলেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। স্কয়ার লেগে দারুণভাবে সামনে ডাইভ দিয়ে নিচু ক্যাচ লুফে নিতে ভুল করেননি সাকিব। তাতে মুম্বাইয়ের অধিনায়ক ভয়ানক হয়ে উঠার আগেই ফেরেন সাজঘরে। অবশ্য এর আগে একটি ছয় ও চার মেরে বার্তা দিচ্ছিলেন ঝড়ের। কিন্তু সাকিবের অসাধারণ ফিল্ডিংয়ে বিদায় নিতে হয় ১১ রানে।
কিছুক্ষণ ধাক্কা সামলানোর পর দলীয় ৪৮ রানে ইশান কিশানকে তালুবন্দি করেন কৌল। লুইস অবশ্য অপরপ্রান্তে মেরে খেলতে থাকেন। ১৭ বলে দুটি ছয় ও ৩টি চারের মেরে রানের চাকা সচল রাখেন। ব্যক্তিগত ২৯ রানে তাকে বোল্ড করেন কৌল।
হার্দিক পান্ডিয়াকে অবশ্য নিজের দ্বিতীয় ওভারে সাজঘরে পাঠান সাকিব। আগ্রাসী হওয়ার চেষ্টা করলেও সাকিবের বলে সফট ডিসমিসালের শিকার হন পান্ডিয়া। ফেরেন ১৫ রানে। তার ১০ বলের ইনিংসে ছিল ২টি চার।
থিতু হওয়ার মতো লক্ষণ দেখা যায়নি শেষ দিকেও। মাঝে কিয়েরন পোলার্ড ২৩ বলে ২৮ রান তুললেও সেই ঝড়ও সামলে নেয় সানরাইজার্স। তাকে ফেরান স্ট্যানলেক। এরপর সেভাবে প্রতিরোধ গড়তে পারেনি মুম্বাই। ৮ উইকেট হারিয়ে করে ১৪৭ রান।
হায়দরাবাদের পক্ষে ৪ ওভারে ১ উইকেট নিলেও খরুচে ছিলেন সাকিব। দিয়েছেন ৩৪ রান। দুটি উইকেট করে নিয়েছেন সন্দিপ শর্মা, স্ট্যানলেক ও সিদ্ধার্থ কৌল। বেশি রান দিয়েছেন স্ট্যানলেক। তবে সবচেয়ে বেশি ইকোনমিক্যাল ছিলেন রশিদ খান। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন আফগান তারকা। আগের ম্যাচে দুটি উইকেট নিয়েছিলেন সাকিব।

 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের