গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে আবাহনী ও মেরিনার্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ২১:৪২আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ২১:৪৪

আবাহনী ও সোনালী ব্যাংকের ম্যাচের একটি মুহূর্ত। খাজা রহমতউল্লাহ ক্লাব কাপ হকিতে সেমিফাইনালে উঠেছে ঢাকা মেরিনার ইয়াংস ও আবাহনী লিমিটেড।  দুই দলই গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে উঠেছে।

বৃহস্পতিবার গ্রুপ ‘এ’  তে শেষ ম্যাচে সোনালী ব্যাংককে ৭-১ গোলে হারিয়েছে আকাশি-নীলরা। ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে মেরিনার্স ৪-০ গোলে জিতেছে অ্যাজাক্সের বিপক্ষে। টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে অ্যাজাক্স। আর সোনালী ব্যাংক হারলেও আগের ম্যাচ জেতায় সেমিফাইনাল নিশ্চিত।

মওলানা ভাসানী স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে মেরিনার্সের চার গোলের মধ্যে ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিটুল জোড়া গোল করেন। অন্য দুটি গোল আসে হাসিন আরমান রুপ ও মাইনুল ইসলাম কৌশিকের স্টিক থেকে।

এদিকে আবাহনীকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল সোনালী ব্যাংকের। কিন্তু ম্যাচে পাত্তাই পায়নি সোনালী ব্যাংক। অধিনায়ক রোমান সরকার এবং কৃষ্ণ কুমার আবাহনীর হয়ে জোড়া গোল করেন। এছাড়া মহসিন মুসা ও আবসার উদ্দিন একটি করে গোল পেয়েছেন। সোনালী ব্যাংকের হয়ে প্রসেনজিৎ একটি গোল শোধ দেন।

আগামী শনিবার বিকাল ৫টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন আবাহনী ও ‘বি’ গ্রুপ রানার্স আপ ভিক্টোরিয়া। দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মেরিনার লড়বে ‘এ’ গ্রুপ রানার্সআপ সোনালী ব্যাংকের বিপক্ষে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম