অক্সলেডের গুরুতর চোট

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০১৮, ১১:২২আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১১:৩৬

চোট নিয়ে মাঠ ছাড়েন অক্সলেড চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে অবিশ্বাস্য এক জয় পেয়েছে লিভারপুল। প্রথম লেগে রোমার বিপক্ষে ৫-২ গোলের জয় দিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এমন আনন্দের দিনে হতাশার খবরও রয়েছে লিভারপুল শিবিরে। ম্যাচের শুরুতে গুরুতর চোট নিয়ে মাঠ ছেড়ে গেছেন তাদের আরেক তারকা মিডফিল্ডার অ্যালেক্স অক্সলেড।

ম্যাচের ১৫ মিনিটে ভয়ানক চোট পান অক্সলেড। চ্যালেঞ্জ করতে গিয়ে আঘাত পান হাঁটুতে। তাকে ব্যথায় কুঁকড়ে যেতে দেখা যাচ্ছিল। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। স্ক্যান রিপোর্ট আসার আগে তার অবস্থা যে খুব একটা ভালো নয় এমন কথাই জানিয়েছেন কোচ ইয়ুর্গেন ক্লপ, ‘স্ক্যানের আগে এটাই বলতে পারি খবর খুব একটা ভালো না। যার মানে হতে পারে তার চোট বিশাল ধাক্কার খবর।’

এই অবস্থায় কৌশলী হয়ে পরিস্থিতি সামলাতে চান লিভারপুল কোচ, ‘আমাদের কিছু খেলা এখনও বাকি। স্কোয়াডও খুব বেশি বড় করবো না। তাই পরবর্তী কয়েকটি খেলায় আমাদের আরও সৃষ্টিশীল হতে হবে।’

অক্সলেডের চোটের পর বদলি হয়ে মাঠে নামেন ওয়াইনালদাম। অক্সলেডের চোটে বড় ধাক্কা খেলো ইংল্যান্ডও। এই মিডফিল্ডারের ওপরই ভরসা করে আছে ইংলিশরা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম