তৃণমূল খেলোয়াড়দের প্রশিক্ষণ ক্যাম্পে মাশরাফি

নড়াইল প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৮, ২০:৫৭আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ২১:০১

ক্যাম্পে কথা বলছেন মাশরাফি। তৃণমূল থেকে বাছাই করা প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নড়াইলে প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেছেন জাতীয় দলের এই পেসার।

শুক্রবার বিকালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সভাপতি মাশরাফি বিন মর্তুজা।

‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ এর উদ্যোগে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ১৪ থেকে ১৬ বছর বয়সী প্রতিভাবান ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলোয়াড় তৈরির জন্য সম্প্রতি বাছাইয়ের এই কার্যক্রম শেষ হয়েছে।

ক্যাম্পে উপস্থিত তৃণমূল খেলোয়াড়রা। বাছাইকৃত ৮৩ জন ক্ষুদে ক্রিকেটার, ৭৮জন ফুটবলার ও ৬০জন ভলিবল খেলোয়াড় নিয়ে শুরু হয়েছে প্রতিভাবানদের প্রশিক্ষণ ক্যাম্প। এখান থেকে ক্রিকেট, ফুটবল ও ভলিবলে ২৫ জন করে খেলোয়াড় চূড়ান্ত করা হবে। তারপরে তাদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, মুক্তিযোদ্ধা এসএ মতিন।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান