জুভেন্টাসের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০১৮, ১১:০৯আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১১:২৭

শেষ গোলটি করেন হিগুয়েইন। শিরোপা লড়াইয়ে নিজেদের আধিপত্য বজায় রাখতে নাটকীয় এক জয় পেয়েছে জুভেন্টাস। শুরুতে এগিয়ে থাকা সিরি আ জায়ান্টরা শেষ তিন মিনিটে দুই গোল করে ইন্টার মিলানকে হারিয়েছে ৩-২ ব্যবধানে।

শিরোপা লড়াইয়ে জুভেন্টাসকে চোখ রাঙানি দিচ্ছে নাপোলি। আগের ম্যাচে তাদের হারিয়ে প্রতিযোগিতায় নিজেদের ফিরিয়ে এনেছিল। মিলানকে হারিয়ে ফের পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস।

খেলার ১৩ মিনিটে দগলাস কস্তার গোলে এগিয়ে ছিল জুভেন্টাস। ১৮ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়ে চাপে পড়ে ইন্টার।  ভয়বাহ ফাউল করে লাল কার্ড দেখেন ভাচিনো।  তাতেও তাদের দমানো যায়নি। উল্টো দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ইকার্দির গোল ও ৬৫ মিনিটে জুভেন্টাসের আত্মঘাতী গোলে স্কোর দাঁড়ায় ২-১।

খেলা ধীরে ধীরে পরিণতির দিকেই যাচ্ছিল, এমন সময় শেষ তিন মিনিটের ব্যবধানে জুভেন্টাসকে খেলায় ফেরান প্রতিপক্ষের স্ক্রিনিয়ার। তার আত্মঘাতী গোলে স্কোর হয় ২-২। ৮৯ মিনিটে জুভেন্টাসকে জয়ের উপলক্ষ পাইয়ে দেন গনসালো হিগুয়েইন। দীর্ঘ দিন গোল খরায় থাকা এই তারকা অবশেষে স্কোরের দেখা পেলেন এই গোল করে।

নাপোলির এখনও চার ম্যাচ বাকি। তাতে ব্যবধান কমানোর সুযোগ থাকছে তাদেরও। কিন্তু জুভেন্টাসের এই জয় শিরোপা লড়াইয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে নাপোলিকে। ৩৫ ম্যাচে শীর্ষে থাকা জুভেন্টাসের সংগ্রহ ৮৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে নাপোলির সংগ্রহ ৮৪ পয়েন্ট। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম