ইনিয়েস্তা তুমি অনন্য: মেসি

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০১৮, ১৫:৩৫আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১৫:৪৭

ইনিয়েস্তার সতীর্থ মেসি বার্সেলোনায় আন্দ্রেস ইনিয়েস্তা ছিলেন মাঝ মাঠের শিল্পী। ২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে সেই তারকাই চলে যাচ্ছেন ভিন্ন এক ঠিকানায়। ইনিয়েস্তা যখন বার্সা ছাড়ার ঘোষণা দিচ্ছেন তখন আরেক সতীর্থ মেসি অনুপস্থিত।  দূরে থেকেই ইনস্টাগ্রামে সতীর্থের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বার্সার প্রাণভোমরা।

মেসি পোস্ট দিয়েছেন বেশ কিছু পুরনো ছবি। তাতে বুঝাই যাচ্ছে, আবেগঘন সেই মুহূর্তটা নিরবে কাঁদিয়েছে মেসিকেও। তখন ইনিয়েস্তার সঙ্গে কাটানো কিছু মধুর স্মৃতি ভেসে উঠেছিল তার মানসপটে। সেই টুকরো টুকুরো ছবি পোস্ট দিয়ে ইনিয়েস্তাকে মেসি লিখেছেন, ‘এত দিন দর্শনীয় ফুটবল উপহার দেওয়ার জন্যে তোমাকে ধন্যবাদ আন্দ্রেস। আমার সৌভাগ্য যে তোমার সঙ্গে খেলেছি। বহু স্মরণীয় মুহূর্ত কাটিয়েছি যা কখনও ভোলার নয়। মাঠে এবং মাঠের বাইরে তুমি অনন্য। তোমাকে মিস করবো। তোমার ক্রীড়া জীবনের নতুন এই ধাপে শুভ কামনা জানাই।’

ইনস্টাগ্রামে মেসির পোস্ট কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার শিরোপা জেতার দিনই সজল চোখে দেখা গেছে ইনিয়েস্তাকে। তার নেতৃত্বে সেভিয়াকে ৫ গোলে হারায় বার্সেলোনা। একটি গোলও ছিল ওই ম্যাচে। ২২ বছর ধরে যেই ক্লাবে তার এত অর্জন সেখানে এই ফাইনালটি হয়ে থাকলো ইনিয়েস্তার বিদায়ী ফাইনাল!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম