ভিক্টোরিয়ার জালে আবাহনীর আট গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৮, ২১:০৮আপডেট : ০৩ মে ২০১৮, ২১:১১

ভিক্টোরিয়ার বিপক্ষে আবাহনীর উল্লাস। প্রিমিয়ার হকি লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে আবাহনী লিমিটেড।  বৃহস্পতিবার ভিক্টোরিয়াকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মাহবুব হারুনের দল। দিনের অন্য ম্যাচে সোনালী ব্যাংক ৩-১ গোলে সাধারণ বীমাকে হারিয়েছে।

মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধেই আবাহনী ৪-০ গোলে এগিয়ে ছিল। আক্রমণাত্মক খেলে একের পর এক গোল বের করে নেয় আকাশি-নীলরা।  মোহাম্মদ মহসিন ও রোমান সরকার দুটি করে গোল করেন। এছাড়া আশরাফুল ইসলাম, কৃষ্ণ কুমার, আরশাদ হোসেন ও সারোয়ার হোসেনের স্টিক থেকে এসেছে একটি করে গোল।

অন্য ম্যাচে সোনালী ব্যাংক ৩-১ গোলে সাধারণ বীমাকে অনায়াসে হারিয়েছে। বিজয়ী দলের প্রমোদ দেওয়ান, রাজীব দাস ও প্রসেনজিৎ রায় গোল পেয়েছেন। বীমার হয়ে লাভরোজ সিং একটি গোল শোধ দেন।  

এছাড়া আজাদ স্পোর্টিংয়ের বিপক্ষে বাংলাদেশ স্পোর্টিং জিতেছে ২-১ গোলে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম