মেরিনার্সের হ্যাটট্রিক জয়, মোহামেডানের দ্বিতীয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৮, ২০:৫৬আপডেট : ০৪ মে ২০১৮, ২০:৫৬

গোল উদযাপন করছে মোহামেডান প্রিমিয়ার হকি লিগে বড় জয় পেয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং লিমিটেড ও বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংস ক্লাব। শুক্রবার মোহামেডান ৭-২ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে। অপর ম্যাচে মেরিনার্স ৭-০ গোলে আজাদ স্পোর্টিংকে হারিয়ে পেয়েছে হ্যাটট্রিক জয়।

মওলানা ভাসানী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে নাসির হোসেনের হ্যাটট্রিকে মোহামেডান ৭-২ গোলে সাধারণ বীমাকে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে। নাসির তিনটি, রাব্বী দুটি, মাকসুদ ও অজিত একটি করে গোল করেছেন। বীমার হয়ে একাই দুটিগোল শোধ দেন বিশাল।

পুস্কর খীসা মিমোর হ্যাটট্রিকে মেরিনার্স ৭-০ গোলে হারায় আজাদ স্পোর্টিংকে। মিমো তিনটি, মামুনুর রহমান চয়ন দুটি ও জুলহাইরি এবং নিলয় একটি করে গোল করেছেন। দিনের আরেক ম্যাচে ওয়ারী ৪-২ গোলে জিতেছে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম