শিরোপার আরও কাছে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০১৮, ১০:৪৭আপডেট : ০৬ মে ২০১৮, ১২:১৯

খেদিরার গোলে ব্যবধান বাড়ায় জুভেন্টাস। সিরি আ’তে দারুণ ফর্মে থাকা জুভেন্টাসকে থামাতে পারেনি বোলোনিয়া। তাদের ৩-১ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে ইতালীয় জায়ান্টরা। রবিবারই শিরোপা উৎসব করতে পারবে তারা। যদি তোরিনো দ্বিতীয় স্থানে থাকা নাপোলিকে হারিয়ে দেয় তাহলেই শিরোপা ঘরে উঠবে জুভেন্টাসের।

খেলার প্রথমার্ধে ছন্দে ছিল না জুভেন্টাস। বোলোনিয়ার আক্রমণে দলটি ছিল ছন্নছাড়া। তার প্রমাণ মেলে ৩০ মিনিটে। স্পট কিক থেকে জুভেন্টাসের জাল কাঁপিয়ে দেন সিমোন ভার্ডি। ডি বক্সের মধ্যে লরেনেসোকে ফাউল করে বসেন রুগানি। তাতে পেনাল্টি পায় বোলোনিয়া।

বিরতির পর এগিয়ে থাকা সম্ভব হয়নি তাদের। ৫১ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ডি মারিও। তাতে সমতায় ফেরে জুভেন্টাস।  এরপর ধীরে ধীরে ছন্দে ফিরে তারা। ৬৩ মিনিটে খেদিরা ও ৬৯ মিনিটে দিবালার গোলে স্কোর লাইন দাঁড়ায় ৩-১।  ম্যাচে আরও গোলের দেখা পেতে পারতো বোলোনিয়া।  তবে তাদের সেই প্রচেষ্টায় বাধা দেন বুফন।  ম্যাচের শেষ দিকে আক্রমণ-প্রতি আক্রমণ হলেও জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

৩৬ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। ৩৫ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাপোলি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম