আর্সেনালে যাওয়ার খবর দিয়ে মুছে ফেললেন এমেরি!

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০১৮, ১২:৪৭আপডেট : ২৩ মে ২০১৮, ১২:৫১

ওয়েব সাইটে শুরুতে এমনটি লেখা ছিল। সুসংবাদ দিতে কার না মন অধীর হয়ে থাকে? তবে অনিয়ন্ত্রিত এই আবেগ মাত্রা ছাড়া হয়ে গেলে জন্ম দেয় বিড়ম্বনার। ঠিক যেমনটি করে বসেছেন উনাই এমেরি। তার আর্সেনালে যাওয়ার খবর আনুষ্ঠানিকতার তকমা পায়নি এখনও। অথচ এমেরি তার নতুন ঠিকানার খবরকে নিজেরই ওয়েবসাইটে প্রকাশ করে সেই আনুষ্ঠানিকতার ভিন্ন মাত্রা দিয়েছেন!

নামী ক্লাবের নতুন কোচের খবর পেতে উদ্বিগ্ন থাকে সবাই। সেই উদ্বিগ্নতা কাটাতে ভিন্ন কৌশল বেছে নিয়েছিলেন পিএসজি ছেড়ে আসা এমেরি। কয়েক দিন ধরে চলা নানা গুঞ্জন স্পর্শ করেছিল তাকেও। তাই নিজের ওয়েব সাইট উনাই-এমেরি ডকমে আর্সেনালের যাওয়ার খবর দিয়ে ফেলেছিলেন। আকস্মিক ঘটনার রেশ হয়তো টের পেয়েছেন একটু পরেই। শেষ পর্যন্ত নিজের সেই ওয়েব সাইটকে ডাউন করে দেন সবার জন্যে।

আগের বার্তা পরে আর পাওয়া যানি। এমেরি যে আর্সেনালেই যাচ্ছেন তার প্রমাণ একটি বার্তাতেই সীমাবদ্ধ। শুরুতে ওয়েব সাইটে দেওয়া এই বার্তার স্ক্রিন শট দেখা মিলছে ওয়েব দুনিয়ায়। তাতে লেখা, ‘আর্সেনাল পরিবারের সদস্য হতে পেরে আমি গর্বিত।’ পরে অবশ্য ওয়েব সাইট থেকে তেমন বার্তা আর দেখা যায়নি। শুধু লেখা ৪০৪ নট ফাউন্ড!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম