লিভারপুল গোলরক্ষককে মেরে ফেলার হুমকি!

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০১৮, ১৩:৪৪আপডেট : ২৮ মে ২০১৮, ১৩:৪৭

লিভারপুল গোলরক্ষক কারিউস। ছবি-রয়টার্স। ভুলের মাশুল কী পরিমাণ পীড়াদায়ক হতে পারে হাড়ে হাড়ে টের পাচ্ছেন লরিস কারিউস। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালে তার দুটি ভুলে স্কোর লাইনের ব্যবধান দাঁড়ায় ৩-১। চ্যাম্পিয়নস লিগের এমন হারে নির্ঘুম রাত কাটিয়েছেন লিভারপুল গোলরক্ষক। ক্ষমা চাইবার পরেও তাকে খলনায়ক বানিয়েছেন অনেকে। এমনকি মেরে ফেলার হুমকিও দিয়েছেন কেউ কেউ!

রবিবারের ম্যাচের পর নির্ঘুম রাত কাটানোর প্রতিক্রিয়া টুইটারে জানিয়েছেন কারিউস। লিখেছেন, ‘এখন পর্যন্ত ঘুমাতে পারিনি। যা ঘটেছে সেগুলা বার বার মাথায় ভেসে উঠছে। আমি সতীর্থদের কাছে আবারও দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে ভক্ত ও স্টাফদের কাছেও দুঃখ প্রকাশ করছি। আমি জানি দুটি ভুল করেছি, সবাইকে ছোট করেছি।’

কারিউসের আকুল আবেদনের আগেই তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। যদিও কিছু ভক্ত এমন ভুলকে ক্ষমার অযোগ্য বলে মনে করছেন। ব্রিটিশ কিছু গণমাধ্যমের দাবি কিছু ভক্ত প্রাণনাশের হুমকি দিয়েছেন কারিউসকে। এমন ঘটনার তদন্ত করছে মারসিসাইড পুলিশ। তারা বিবৃতিতে জানিয়েছে, ‘সোশ্যাল মিডিয়ার এমন পোস্ট গুরুত্বের সঙ্গেই নেওয়া হচ্ছে। প্রাণনাশের হুমকিগুলো তদন্ত করা হচ্ছে।’-রয়টার্স।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম