সালমাদের অর্জনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৮, ১৭:২০আপডেট : ১০ জুন ২০১৮, ১৭:৩৫

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এশিয়া কাপে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। তাদের এমন অর্জনে অভিবাদন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার এক বিবৃতিতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ মেয়েদের অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাদের অসাধারণ সাফল্য ও দলের এমন স্পৃহায় আমি সত্যিই গর্ববোধ করছি।’

মেয়েদের অভাবনীয় সাফল্যে অভিবাদন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বিবৃতিতে তিনি বলেছেন, ‘মেয়েদের অসাধারণ নৈপুণ্য ও দলীয় স্পৃহায় পুরো জাতিই আজ গর্বিত।’

প্রধানমন্ত্রী এ সময় মেয়েদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। তিনি আরও আশা করেন মেয়েদের জয়ের ধারা এভাবেই অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কোনও ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের এটাই সেরা সাফল্য।-বাসস।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের