মাথায় আসে দ্বিতীয় রানে প্রয়োজনে ডাইভ দিবো: জাহানারা

রবিউল ইসলাম
১১ জুন ২০১৮, ১২:০৭আপডেট : ১১ জুন ২০১৮, ১৪:১২

 জাহানারা আলম।

জাহানারা আলম জাতীয় দলের পেসার। শেষের দিকের ঝড়ো ব্যাটিংয়ে আছে তার দক্ষতা। এশিয়া কাপের ঐতিহাসিক জয়ে তার বড় ইনিংস খেলার প্রয়োজন অবশ্য হয়নি। তবে তার এক বলে নেওয়া গুরুত্বপূর্ণ দুটি রানে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ। বাংলা ট্রিবিউনকে সেই গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা জানিয়েছেন তিনি।

ইনিংসের দুই বল থাকতে ক্রিজে নামেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এর আগে মুখোমুখি হতে হয় নড়বড়ে পরিস্থিতির। পঞ্চম বলে দুই রান নিতে গিয়ে রানআউট হন রুমানা। তখনই গুরুদায়িত্ব পালনে স্ট্রাইকে চলে আসেন জাহানারা। গুরুদায়িত্ব পালনে অবিচল ছিলেন। তাই তো তার ব্যাটেই এসেছে স্বপ্নের জয়।

ডাউন দ্য উইকেটে এসে মিড উইকেটে বল পাঠিয়েই নেন দ্রুত দুই রান। অবিশ্বাস্য এক অর্জন। বাঁধনহারা উচ্ছ্বাসে তাই ক্রিজে ব্যাট ছুঁয়েই মাটিতে চুমু খেয়ে নেন জাহানারা। নিজেও যেন বিশ্বাস্য করতে পারছিলেন না। কয়েক সেকেন্ড পর উঠেই মুক্তবিহঙ্গের মতো ডানা মেললেন। যেন নারী ক্রিকেটারদের প্রতীকী এক ছবি।

এমন মুহূর্ত সামলে নিতে কী ভাবছিলেন জাহানারা? রবিবার রাতে মুঠোফোনে বাংলা ট্রিবিউনকে নিজের সেই পরিকল্পনার কথা জানালেন ২৫ বছর বয়সী পেসার, ‘মাত্র দুই বল থাকতে আমি ক্রিজে নেমেছি। মাথায় চিন্তা ছিল, একটা বল হলেও যেন পাই। কারণ, এর আগে বেশ কিছু ম্যাচ খুব কাছে গিয়েও হেরেছি। আমি অপরপ্রান্তে কেবল চেয়ে চেয়ে দেখেছি! শেষ বলে আমার লক্ষ্য ছিল সোজা বল আসলে সোজা ব্যাটে ওভার বাউন্ডারি খেলবো। তাতে করে ছয় না হলেও চার হয়ে যাবে। আর বল সোজা না করে কাটার করলে গ্যাপে শট খেলবো, যাতে দুটি রান আসে।’

জাহানারা যখন পরিকল্পনা সাজাতে তৈরি, অপরপ্রান্তে বোলার হিসেবে ছিলেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত। ২৯ বছর বয়সী এই অফস্পিনার হাল্কার ওপর লেগস্ট্যাম্পে বল করেছিলেন। জাহানারা মিড উইকেটে বলটি ঠেলেই দেন এক ছুট। সেই মুহূর্তের কথা ধরিয়ে দিতেই জাহানারা বলেন, ‘ও (হারমানপ্রীত) বলটা খুব বেশি ফ্লাইটও দেয় নাই, জোরের ওপরও করেনি। বলটি লেগ স্ট্যাম্প ক্রস করে যাচ্ছিল। আমি শুধু এগিয়ে এসে মিড উইকেটের দিকে ব্যাট চালিয়েছি। প্রথম রানটা নেওয়ার পরেই আমার মাথায় আসে দ্বিতীয় রানে প্রয়োজন হলে ডাইভও দিবো। তাতে যে ঝুঁকিই আসুক না কেন।’

শেষ বলে এমন সাহসিকতার পরিচয় শুধু অভিজ্ঞতার কারণেই? এমন প্রশ্নে জাহানারার উত্তর, ‘ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু ম্যাচ আমি এভাবে ব্যাটিং করে জিতিয়েছি। এই অভিজ্ঞতাই আমাকে শেষ বলে সাহস জুগিয়েছে। আমার আত্মবিশ্বাস ছিল, দলকে জিতিয়ে ফিরতে পারবো। এর আগে বেশ কিছু ম্যাচে আমি ক্রিজে থাকলেও স্ট্রাইকে ছিলাম না। শেষ মুহূর্তে দলকে পরাজিত হতে দেখেছি। আজ যখন (রবিবার) স্ট্রাইকে ছিলাম, আমার নিজের প্রতি আস্থাই জয় পেতে আমাকে সাহসী করে তুলেছে।’

জয়সূচক রান নিয়ে ডানা মেলেছিলেন জাহানারা। ক্রিকেট ক্যারিয়ারে এমন আনন্দ আর কিছুতেই পাননি। বাংলা ট্রিবিউনকে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে জাহানারা বলেছেন, ‘আমার ক্যারিয়ারে এরচেয়ে ভালো জয়ের অনুভূতি আর নেই। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। ম্যাচ জিতে ব্যাট ফেলে মাটিতে চুমু খেয়েছি। পরে দুই হাত উঁচিয়ে আমি দৌড় দিয়েছি। সত্যি কথা বলতে, আমার মাথায় তখন কিছু ছিল না। আত্মহারা হয়ে আমি যেন অন্য জগতে চলে গিয়েছিলাম! কী করেছি, কিছুই বুঝতে পারছিলাম না। এই ভালো অনুভূতিগুলো অনেক দিন বয়ে বেড়াতে পারবো, এটাই সবচেয়ে ভালো লাগছে।’

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক