ক্যারিবীয় পেসারদের তোপে বিপদে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৮, ১৩:৩০আপডেট : ২৫ জুন ২০১৮, ১৪:০৮

মেন্ডিসের অফ স্টাম্প উড়িয়ে দেন গ্যাব্রিয়েল দিবা-রাত্রির তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কা পেয়ে বসেছিল ওয়েস্ট ইন্ডিজকে। ডাওরিচ-হোল্ডারের দৃঢ়তায় মান বেঁচেছে ক্যারিবীয়দের। বোলিং নেমেও স্বস্তিতে রয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ২০৪ রানে গুটিয়ে যাওয়ার পর দলীয় ৯৯ রানে শ্রীলঙ্কার ৫ উইকেট তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কানরা এখনও পিছিয়ে ১০৫ রানে।

ক্যারিবীয়দের ইনিংসে দেয়াল হয়ে ছিলেন ডাওরিচ আর হোল্ডার। দুই জনের জুটিবদ্ধ ইনিংসে ২০০ রানের মঞ্চটা তৈরি হয়। হোল্ডার বিদায় নেন সর্বোচ্চ ৭৪ রানে আর ডরউইচ ৭১ রানে। এই দুই ব্যাটসম্যানের বিদায়ের পর খুব বেশি দূর এগোয়নি ক্যারিবীয়রা, গুটিয়ে যায় ২০৪ রানে।

জবাবে শ্রীলঙ্কা শুরু থেকে ক্যারিবীয় গতি আগ্রাসনের শিকার হয়। ১৬ রানে বিদায় নেন দুই ওপেনার। দুজনকেই সাজঘরে ফেরান কেমার রোচ। মাঝে গুনাথিলাকা ও কুসল মেন্ডিস জুটি গড়ার চেষ্টায় ছিলেন। তাদের প্রতিরোধের দেয়াল ভাঙেন জেসন হোল্ডার ও শ্যানন গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েলের বলে থিতু হতে পারেননি ধনঞ্জয় ডি সিলভাও। দ্বিতীয় দিন শেষে ক্রিজে আছেন রোশেন সিলভা (৩) ও  নিরোশান দিকবেলা (১৩)।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি