আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত: সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৮, ১৪:২৫আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৪:৩৫

ওয়েস্ট ইন্ডিজে সাক্ষাৎকারে সাকিব আল হাসান। প্রায় পাঁচ মাস পর সাদা পোশাকে খেলতে যাচ্ছে বাংলাদেশ। যদিও এই বিরতিতে খুব একটা সমস্যা দেখছেন না বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দলের সবাই ক্যারিবীয় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানালেন তিনি।

বুধবার বাংলাদেশ সময় রাত ৮টায় অ্যান্টিগাতে শুরু হবে প্রথম টেস্ট। প্রথম টেস্টের আগে বাংলাদেশ দল নতুন কোচ স্টিভ রোডসের অধীনে কঠোর অনুশীলন করেছে। নতুন কোচের অধীনে বাংলাদেশ অধিনায়ক ক্যারিবীয়দের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, ‘অনেকদিন ধরে হয়তো আমরা টেস্ট খেলছি না। কিন্তু আমরা ভালো প্রস্তুতি নিয়ে এসেছি। এখানে এক সপ্তাহ ধরে অনুশীলন করেছি। এখানকার কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নিয়েছি। অনুশীলন ভালো হয়েছে। দলের সবাই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ১-১ ব্যবধানে ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ। ছন্দে থেকেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করছে তারা। যদিও প্রতিপক্ষের এমন ‘ছন্দ’ নিয়ে ভাবতে চান না সাকিব। তার মতে, ‘টিভিতে আমরা ম্যাচটা দেখেছি। শ্রীলঙ্কার বিপক্ষে ওদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজ ছিল। দুই দলই দারুণ খেলেছে। তবে আমরা এসব নিয়ে ভাবছি না। আমরা আমাদের খেলার দিকে মনোযোগ দিতে চাই। আশা করি ভালো শুরু করতে পারবো।’

ওয়েস্ট ইন্ডিজের উইকেটে গতিময় বাউন্স থাকে। এই ধরনের উইকেটে বোলারদের সুবিধা বেশি। যদিও সাকিব সতীর্থদের এসব নিয়ে ভাবতে নিরুৎসাহী করলেন, ‘উইকেট নিয়ে বেশি চিন্তা করে লাভ নেই। নিজের খেলার দিকেই মনোযোগ দিতে হবে। আমি মনে করি তাতেই আমাদের পক্ষে ফল আসবে।’

এদিকে শ্যানন গাব্রিয়েল বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য ত্রাস হয় উঠতে পারেন। ৩০ বছর বয়সী এই পেসার বর্তমানে দারুণ ফর্মে আছেন। ভয়ঙ্কর এই পেসারকে নিয়ে ভাবছে বাংলাদেশ। তার মুখোমুখি হতে দল প্রস্তুত বলে জানালেন সাকিব, ‘আমরা শ্রীলঙ্কার বিপক্ষে তাদের খেলা দেখেছি। তাদের (ওয়েস্ট ইন্ডিজ) দলে কয়েকজন ভালো বোলার আছে। তবে তাদের বিপক্ষে আমরা খেলতে প্রস্তুত।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি