বাংলাদেশের বিপক্ষে ক্যারিবীয় দলে আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০১৮, ১১:০৪আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১১:২৬

আন্দ্রে রাসেল বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে চমক রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ সালের পর দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ১৩ সদস্যের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মারলন স্যামুয়েলস, কার্লোস ব্র্যাথওয়েট, নিকিটা মিলার, শেলডন কট্রেল ও কেসরিক উইলিয়ামস। বাদ পড়া ক্রিকেটাররা সবাই বিশ্বকাপ বাছাইয়ে খেলেছিলেন।  

রাসেল বেশ কয়েক বছর ধরে ডোপিং কেলেঙ্কারিতে জড়িয়ে আলোচিত ছিলেন। ২০১৭ সালের জানুয়ারিতে এই অভিযোগে নিষিদ্ধ ছিলেন প্রায় এক বছর। তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল- সংশ্লিষ্ট কাগজপত্র জমা দানে ব্যর্থতা। তিনবার সময় বেঁধে দিলেও কাগজ জমা দিতে পারেননি। ডোপিং আইন অনুসারে যা শাস্তিযোগ্য অপরাধ।

সেই নিষেধাজ্ঞার পর জ্যামাইকার ৫০ ওভার ফরম্যাটে আঞ্চলিক ওয়ানডে টুর্নামেন্টে খেলেছেন তিনি। পরবর্তীতে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে নিজেকে প্রত্যাহার করে নেন। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে ফিরে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ স্টুয়ার্ট ল, ‘রাসেলকে ফিরে পেয়ে দারুণ লাগছে। তার বিধ্বংসী ক্ষমতা ও শক্তি এই স্কোয়াডে প্রাণ ফেরাবে।’

রাসেল সবশেষ ওয়ানডে খেলেছেন তিন বছর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে।প্রথম ম্যাচে ২৪ বলে ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেললেও পরের দুই ম্যাচে খেলতে পারেননি চোটগ্রস্ত হয়ে।

বাদ পড়াদের সঙ্গে কেমার রোচকেও ওয়ানডেতে বিশ্রামে রেখেছেন নির্বাচকরা। বলা হচ্ছে কাজের চাপ বেড়ে যাওয়াতেই তার ব্যবস্থাপনা করা হচ্ছে। দ্বিতীয় টেস্টেও তাকে বিশ্রামে রাখা হয়েছিল। প্রথম টেস্টে অবশ্য হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। তার বদলে শেষ টেস্টে খেলেন জোসেপ।

গায়ানায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২২ জুলাই। বাকি দুটি ম্যাচ হবে ২৫ ও ২৮ জুলাই। এর আগে ১৯ জুলাই একটি একদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজ দল। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হেটমেয়ার, শাই হোপ (উইকেটরক্ষক), আলজারি জোসেপ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কেমো পল, কিয়েরন পাওয়েল, রোভম্যান পাওয়েল ও আন্দ্রে রাসেল।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম