এশিয়ান মেনস ভলিবলে ইরানি কোচের প্রতিদ্বন্দ্বিতার আভাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৮, ১৮:৫৮আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৯:১০

কোচের সঙ্গে অধিনায়ক হরষিৎ বিশ্বাস আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এশিয়ান মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে অংশ নেবে বাংলাদেশ। তাতে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন বাংলাদেশ দলের ইরানি কোচ আলীপোর আরজি।  

১০ দলের এই প্রতিযোগিতার ‘সি’ গ্রুপে বাংলাদেশ খেলবে ইরাক, উজবেকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এই আসরকে সামনে রেখে ইরানি কোচ আলীপোর আরজির অধীনে বাংলাদেশ দলের অনুশীলন চলছে। কয়েকদিনের অনুশীলন দেখে আলীপোর আরজি জাতীয় দলের পরিসর ছোট করে ফেলেছেন। এখন ১৯ জন নিয়ে চলছে তার প্রশিক্ষণ। সেপ্টেম্বরের আসরকে সামনে রেখে শুধু ঢাকায় অনুশীলন নয়, ইরানেও খেলতে যাবে বাংলাদেশ দল। আগামী ১০ আগস্ট সেখানে প্রীতি ম্যাচ খেলবে। একই সঙ্গে একমাস অনুশীলনও করবে হরষিৎরা।

আলীপোর আরজি তার দলের অনুশীলন নিয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ইরানে নিবিড় অনুশীলন হলে আরও ভালো হবে। সেখানে একমাস অনুশীলন করে দল শ্রীলঙ্কার আসরে খেলতে যাবে। আমি চাইছি দলটি যেন আরো শক্তিশালী হয়। প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারে।’

শ্রীলঙ্কার আসরে লড়াই করবে বাংলাদেশ। সেই আভাস দিয়ে ইরানি কোচ আরও বলেছেন, ‘শ্রীলঙ্কার আসরটি এশিয়ার অন্যতম ভালো আসর। অনেক ভালো দল খেলবে সেখানে। বাংলাদেশ সেখানে খেলার সুযোগ পেয়েছে- এটা ভালো দিক। আশা করছি ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। আর আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। সেটা ইরান কিংবা ইরানের বাইরে যে কোন জায়গায় হোক না কেন।’

বাংলাদেশের গ্রুপে শক্তিশালী দল থাকলেও এ নিয়ে ভাবছেন না ইরানি কোচ, ‘আমি গ্রুপ নিয়ে আপাতত ভাবছি না। আমি আমার দল নিয়ে ভাবছি। যারা এই আসরে খেলছে তারা সবাই শক্তিশালী দল। আমাদের ভালো অভিজ্ঞতা হবে।’

জাতীয় দলের অধিনায়ক হরষিৎ রায়ও কোচের মতো আশাবাদী। লড়াই করার কথা জানিয়েছেন এশিয়ান ভলিবলে, ‘গ্রুপে যারা আছে তারা শক্তিশালী দল। তাদের বিপক্ষে লড়াই করতে হবে। দল এখন কমে ১৯ জনে এসেছে। ইরানে অনুশীলনে যাবো আমরা। সেখানে নিবিড় অনুশীলন পেলে আশা করছি শ্রীলঙ্কাতে ভালো ফল হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম