লিভারপুলের জয়ে সালাহর গোল

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০১৮, ১৬:২৮আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৬:৩৬

মোহাম্মদ সালাহ ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে গোল স্কোরিং ফর্মে ফিরলেন লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। পিছিয়ে পড়েও প্রাক মৌসুম ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে ২-১ গোলে জিতেছে লিভারপুল।

বুধবার মেটলাইফ স্টেডিয়ামে শুরুটা তাতিয়ে দিয়েছিল ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে না পারলেও দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে লিরয় সানের গোলে পায় অগ্রগামিতা। তখনও মাঠে নামেননি লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

বিশ্বকাপের আগে রোমাঞ্চ ছড়ানো এই ফরোয়ার্ড রাশিয়া বিশ্বকাপে সেভাবে মেলে ধরতে পারেননি। গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর এই প্রথম মাঠে নেমে দেখালেন ঝলক। বদলি হয়ে নামার মিনিট খানেক পর দেখা দেন চিরচেনা ভঙ্গিতে। বিশ্বকাপের হতাশা কাটিয়ে ৫২ হাজার দর্শকের সামনে জাল কাঁপান সিটির। ৬৩ মিনিটে তার গোলে সমতায় ফেরে লিভারপুল।

এক পর্যায়ে ড্রয়ের দিকে যাচ্ছিল ম্যাচ। শেষ দিকে তাদের জয় বঞ্চিত করেন সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানে। যোগ করা সময়ে পেনাল্টি থেকে রেডদের জয়ের আনন্দে ভাসান ৯০+৪ মিনিটে।

প্রথম ম্যাচেও হারের স্বাদ পেয়েছে ম্যানসিটি। বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরেছে ১-০ গোলে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম