আত্মবিশ্বাসী তামিমের আরও একটি সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৮, ২৩:৪১আপডেট : ২৮ জুলাই ২০১৮, ২৩:৪৭

তামিম ইকবাল তামিম ইকবাল উদযাপন করলেন সাদামাটা। সেঞ্চুরির পর একবার ব্যাট উঁচিয়ে ড্রেসিংরুমের দিকে দেখিয়ে ক্রিজে থাকা মাহমুদউল্লাহকে জড়িয়ে শেষ করেন উদযাপনের মুহূর্তটা। ক্যারিবিয়ানদের বিপক্ষে আরও একটি সেঞ্চুরির দেখা পেলেন ড্যাশিং এই ওপেনার। ১২০ বলে ওয়ানডে ক্যারিয়ারের একাদশতম সেঞ্চুরি তুলে নিয়েছেন। যদিও সেঞ্চুরি করে পরের ওভারেই দেবেন্দ্র বিশুর বলে ১০৩ রান করে ফিরে গেছেন।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল। এক সময় তার অস্থির সুলভ ব্যাটিং নিয়ে নানা প্রশ্ন ছিল। উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে দারুণ শুরু করা ইনিংসের শেষ করতে পারেননি। গত কয়েক বছর ধরে নিজেকে বদলে তিনি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী ও পরিণত। নিজের দিনে বিশ্বের যত ভয়ঙ্কর বোলারই হোক না কেন বোলারদের বোলিং এলোমেলো করে দিতে তার জুড়ি নেই।

শনিবার তৃতীয় ও শেষ ম্যাচে ধীরস্থিরভাবে খেললেও প্রতিপক্ষ বোলারদের তেমন কোন সুযোগই দেননি।উল্টো সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ফর্মে আছেন ক্যারিবিয়ান সফরে।

ওয়ানডে সিরিজে তার ব্যাট থেকে ছুটেছে রানের ফুলঝুড়ি। সেই ধারাবাহিকতায় ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি হাঁকিয়েছেন। খেলেছিলেন ১৩০ রানের অপরাজিত ইনিংস। দ্বিতীয় ম্যাচেও শুরুটা ভালো করেছিলেন। তবে ৫৪ রানের মাথায় স্টাম্পড হয়ে সাজঘরে ফিরতে হয়েছে।

শনিবার অবশ্য আর কোনও ভুল করেননি তামিম। আগের ম্যচের মতো ভক্তদের নিরাশ না করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অ্যাশলে নার্সের অফস্ট্যাম্পের বাইরের বলটি লংঅনে ঠেলে দিয়ে সেঞ্চুরি করেছেন। ১২০ বলে ৭ চার ও ২ ছক্কায় তামিম পূরণ করেন তার এগারোতম সেঞ্চুরি।

আজ অবশ্য আগ্রাসী তামিমকে দেখা যায়নি। উইকেটের চরিত্র বুঝেই ধীর-লয়ে এগিয়েছেন। ব্যাটিং ধরন যেমনই হোক ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার পর চতুর্থ দেশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দুই সেঞ্চুরি কীর্তি তামিমের।

তিন সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান এখন তার দখলে। ১৮২ ওয়ানডেতে ১৮০ ইনিংসে ব্যাট করে তামিমের সংগ্রহ ৬ হাজার ৩০৫ রান। সর্বোচ্চ ১৫৪, ৩৬.২৩ গড়। সেঞ্চুরি ১১টি এবং হাফ সেঞ্চুরি ৪২টি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম