২ বছরের শিশুর চমকজাগানো ব্যাটিং (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০১৮, ১৭:৩৩আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৭:৪১

দুই বছরের আলী। অফসাইডের বাইরে একের পর এক বল পেয়ে তার ব্যাট চলছে চাবুকের মতো। ঠিক যেন পরিণত এক ব্যাটসম্যান। অথচ তার বয়স মাত্র দুই বছর!  

বাংলাদেশের রক্তে মিশে যাওয়া ক্রিকেটের অন্যতম উদাহরণ হতে পারে শিশুটির চমকজাগানো ব্যাটিং। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল! আলী নামের বাংলাদেশি শিশুটির দুর্দান্ত ব্যাটিংয়ের ভিডিও প্রকাশ করেছে আইসিসির ফেসবুক ও টুইটার পেজ। অফসাইডে আলীর ব্যাটিং দেখলে যে কেউ মুগ্ধ হবেই।

প্রকাশ পাওয়ার পর বেড়েই চলেছে ভিডিওটার জনপ্রিয়তা। ভিডিওর সঙ্গে আইসিসি লিখেছে, ‘তার বয়স মাত্র দুই, তবে তার অফসাইড টেকনিক এক কথায় অসাধারণ।’

ভিডিওটা আইসিসির ফ্যান অব দ্য উইকও নির্বাচিত হয়েছে। যেখানে শিশুটির উদ্দেশে বলা হয়েছে, ‘একদিন তুমি হয়তো বাংলাদেশের হয়ে খেলবে।’  

/এফআইআর/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি