কুর্মিটোলার সড়ক দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে রুবেলকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৮, ১২:৪০আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১২:৪২

রুবেল হোসেন রাজধানীতে বাস চাপায় নিহত দুই শিক্ষার্থীর মর্মান্তিক ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো বাংলাদেশকে। ক্ষোভে ফুসছেন অনেকে, আবার আবেগঘন পরিবেশও তৈরি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাতীয় দলের পেসার রুবেল হোসেন তেমনই একজন।

মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় চালকদের ট্রাফিক আইন মেনে না চলার এবং অসুস্থ প্রতিযোগিতার কথা উল্লেখ করেছেন রুবেল। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে চালকদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ‘ড্রাইভার ভাইদের বলছি, আজকে আপনারা ট্রাফিক নিয়ম মেনে না চলায়, নিজেরা নিজেরা রেস করতে গিয়ে জীবন দিতে হচ্ছে কারো বাবা মার সন্তানকে, কারো আবার বাবা মাকে। মনে রাখবেন এই চোখের পানির মূল্য আপনাদের দিতে হবে .. এ কান্না শুধু তাদের সহপাঠী, পরিবার, আত্মীয়-স্বজনের নয়! এ কান্না আজ সারা দেশের, প্রত্যেক মানুষের ...।’

রবিবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে সজীব এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম নিহত হন। দুর্ঘটনার পর থেকে ক্ষোভে ফুসছে পুরো বাংলাদেশ।

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত