বড় ব্যবধানে জিতিয়ে আনন্দিত শামসুন্নাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৮, ০০:২৯আপডেট : ১০ আগস্ট ২০১৮, ০০:৩৮

৪ গোল করেন শামসুন্নাহার পাকিস্তানকে ১৪ গোলে হারাতে পারবে- এমন কল্পনা করেনি বাংলাদেশ দল। কারণ মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে ‘অচেনা’ দল ছিল পাকিস্তান। সেই দলকেই বিধ্বস্ত করে নিজেদের জাত চিনিয়েছে মারিয়া মান্ডার দল। এমন বড় ব্যবধানে জিতে লাল-সবুজ দল বেশ উচ্ছ্বসিত।

বদলি খেলোয়াড় হিসেবে নেমে মিডফিল্ডার শামসুন্নাহার একাই দলের হয়ে সর্বোচ্চ চার গোল করেছেন। পাকিস্তানের বিপক্ষে বলতে গেলে দলের প্রায় সবাই আক্রমণে গেছে বার বার। সেখানে বদলি হিসেবে নেমে মিডফিল্ডার শামসুন্নার মেলে ধরেন নিজেকে। তাই ম্যাচ শেষে এই ফুটবলারের আনন্দটা ছিল বেশি, ‘দলকে বড় ব্যবধানে জেতাতে পেরে বেশ খুশি। আর চার গোল করতে পেরে আরো ভালো লাগছে। এই জন্য কোচকে ধন্যবাদ দিতে চাই। তার নির্দেশনায় ভালো খেলতে পেরেছি। আমাদের লক্ষ্য শিরোপা ধরে রাখা। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।’

দলের কোচ গোলাম রব্বানী ছোটনও কম খুশি নন। শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন, ‘আমার খেলোয়াড়রা ভালো ফুটবল খেলেছে। পুরো ম্যাচে তাদের আধিপত্য ছিল, তাই বেশ খুশি। মেয়েরা আমার নির্দেশনা মাঠে করে দেখাতে পেরেছে। গত সাত মাসের অনুশীলনের ফল পেয়েছি।’

পাকিস্তানের কোচ মোহাম্মদ রশীদের কণ্ঠেও ছিল বাংলাদেশ দলের প্রশংসা। তিনি মনে করেন, ‘বাংলাদেশ দলকে অভিনন্দন। তারা বেশ ভালো খেলে জিতেছে। সব দিক দিয়ে তারা এগিয়ে ছিল। গতি, স্কিল, ট্যাকটিস ও ট্যাকটিকালি অনেক অভিজ্ঞ মনে হয়েছে ওদের। আর আমরা নতুন দল। ভুটানে এসেছি শুধুমাত্র অভিজ্ঞতা অর্জন করতে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম