হিলিতে শুরু বঙ্গবন্ধু কাপ ফুটবল

হিলি প্রতিনিধি
১০ আগস্ট ২০১৮, ২০:০৮আপডেট : ১০ আগস্ট ২০১৮, ২০:০৮

খেলার উদ্বোধনের মুহূর্ত। মাদক ছেড়ে খেলতে চল, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল- এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে বঙ্গবন্ধু কাপ ফুটবল। শুক্রবার হাকিমপুর উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিকাল ৪টায় এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় হিলির মাস্টারপাড়ার ঐতিহ্যবাহী ক্লাব সীমান্ত শিখা ক্লাব ও পাঠাগার এবং বৈগ্রাম যুব ক্লাব ও লাইব্রেরি অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে কোন পক্ষ গোল করতে না পারায় ম্যাচটি শেষ হয়েছে পয়েন্ট ভাগাভাগিতে। খেলায় পৌরসভার বিভিন্ন এলাকার মোট ৮টি দল অংশগ্রহণ করছে।

হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে খেলাটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি মোসা ও শুকরিয়া পারভীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারা বানু চৌধুরী, পৌর সভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাহের উদ্দিন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম