রজার্স কাপে আলোচনায় গ্রিক তরুণ

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০১৮, ১৫:৩৭আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৫:৪৪

স্টেফানোস সিটসিপাস। ২০তম জন্মদিনটি ইতিহাস হয়ে যেতে পারে তরুণ স্টেফানোস সিটসিপাসের। রজার্স কাপে একের পর এক দৈত্য বধ করে আলোড়ন ফেলে দিয়েছেন টেনিস বিশ্বে। রবিবার ২০ বছরে পা দেওয়া টগবগে এই তরুণ মুখোমুখি হতে যাচ্ছেন আরেক টেনিস ‘দৈত্য’ রাফায়েল নাদালের।

ফাইনালে পৌঁছাতে দক্ষিণ আফ্রিকান কেভিন অ্যান্ডারসনকে হারাতে হয়েছে সিটসিপাসকে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি গ্রিক অবাছাই জিতে নিয়েছেন ৬-৭ (৪-৭), ৬-৪, ৭-৬ (৯-৭) গেমে।

সিটসিপাসের দৈত্য বধের তালিকায় আছেন ডমিনিক থিয়েম, নোভাক জোকোভিচ ও অ্যালেক্সান্দার জেরেভ। ফাইনাল যাত্রায় টেনিসের শীর্ষ ১০ জনের ৪ জনকে হারিয়ে আলোচনায় সিটসিপাস। তাই ফাইনালে নাদালকে হারালেই রচিত হবে আরেক ইতিহাস। একই সঙ্গে পেয়ে যাবেন জন্মদিনের ঐতিহাসিক ‘উপহার’।

২০০৮ সালের পর কানাডায় এবারই প্রথম অবাছাই কোনও খেলোয়াড় খেলছেন ফাইনাল। সবশেষ ফাইনালে গিয়েছিলেন নিকোলাস কেইফার। অসাধ্য সাধন করে ফেলা এই তরুণ জানালেন তার অনুভূতির কথা, ‘আমি মনে করেছিলাম কয়েক রাউন্ড জিতলেই সেটা হবে দারুণ কিছু। এখন আমি ফাইনালে। যা হয়েছে সেটা বিশ্বাসই করতে পারছি না।’ এমন প্রাপ্তির কথা নিজেও কল্পনায় আনেননি সিটসিপাস। জানালেন নিজের প্রত্যাশার কথা, ‘এত উঁচুতে যাওয়ার লক্ষ্য আমার ছিল না। আমার মনে হয় নিচু আকাঙ্ক্ষাতে থেকেই আমি সেরাটা বের করে আনতে পেরেছি।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম