পিএসজির হয়ে নেইমারের গোল

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০১৮, ১২:০৮আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১২:৫৭

শুরুর গোলটা করেন নেইমার। মৌসুমের শুরুটা জয় দিয়ে করলো বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। লিগ ওয়ানে কাঁকে তারা হারিয়েছে ৩-০ গোলে। ম্যাচে গোলের দেখা পেয়েছেন পায়ের চোটে গত মৌসুমে ছিটকে যাওয়া ব্রাজিলীয় তারকা নেইমার।

পায়ের চোটের কারণে ফেব্রুয়ারির পর লিগে নামলেন নেইমার। বিশ্বকাপ মাতালেও বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনালে। চোটের পর বিশ্বকাপে নিজেকে মেলে ধরা নেইমার ফর্মে রয়েছেন লিগ ওয়ানেও। তার গোলেই শুরুতে অগ্রগামিতা পেয়েছে পিএসজি। তারকাদের মাঝে এদিনসন কাভানি ও বিশ্বকাপ জয়ী কিলিয়ান এমবাপ্পে ছিলেন না। তাতেও জিততে সমস্যা হয়নি পিএসজির।

শুরুর ১০ মিনিটে কাঁ গোলকিপার ব্রাইস সাম্বার ভুলের সুযোগ নেয় পিএসজি। নেইমারের গোলে স্কোর লাইন হয় ১-০। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আদ্রিয়াঁ রাবিও। ম্যাচের শেষ দিকের ৮৯ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেন উইয়াহ।
লিগ ওয়ানে বুফনের অভিষেক হলেও তা আহামরি কিছু ছিল না। সাবেক জুভেন্টাস তারকা ক্লিন শিট ধরে রেখেছেন সৌভাগ্যের ছোঁয়ায়। ভাগ্য ভালো যে কাঁয়ের স্টিফ পিটার্স ফ্রি কিক থেকে শট নিলেও তা গিয়ে লেগেছে পোস্টে। তবে আজকের অভিষেকের মধ্য দিয়ে লিগ ওয়ানে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে নাম লেখালেন ইতালীয় এই গোলকিপার।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম