এশিয়াডের শুরুতেই কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৮, ১০:৩৮আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১০:৫৬

উজবেকিস্তানের মুখোমুখি হওয়ার আগের দিন বাংলাদেশ দলের অনুশীলন এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ অংশ নিচ্ছে ১৯৭৮ সাল থেকে। তবে দীর্ঘ ৪০ বছরে জয়ের সংখ্যা মাত্র তিনটি। সর্বশেষ জয় চার বছর আগে দক্ষিণ কোরিয়ার ইনচনে, আফগানিস্তানের বিপক্ষে।

এবারের এশিয়াডেও লাল-সবুজ দলের সামনে কঠিন চ্যালেঞ্জ। ‘বি’ গ্রুপের তিন প্রতিপক্ষ উজবেকিস্তান, থাইল্যান্ড আর কাতার যে শক্তি-সামর্থ্যে অনেক এগিয়ে! ইন্দোনেশিয়া এশিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ আগস্ট হলেও বাংলাদেশের ফুটবল মিশনের সূচনা আজই, উজবেকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে ম্যাচটি।

এশিয়ান গেমসে উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স একদমই ভালো নয়। এবারের মতো ২০১৪ ইনচন আর ২০১০ গুয়াংজু এশিয়াডে একই গ্রুপে পড়েছিল দুই দল। ফল একই— উজবেকরা ৩-০ গোলে জয়ী। এবার কি ঘুরে দাঁড়াতে পারবে লাল-সবুজ দল?

মাত্র ছয় সপ্তাহ আগে কোচের দায়িত্ব নেওয়া জেমি ডে’র অধীনে প্রথমবারের মতো কোনও প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে ইংলিশ কোচ বেশ চিন্তিত। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘গত কিছু দিনে উজবেকিস্তান কয়েকটি ভালো দলকে হারিয়েছে। আমাদের তাই মাঠে সতর্ক থেকে নিজেদের সেরাটা দিয়ে ইতিবাচক ফলের জন্য চেষ্টা করতে হবে।’

‘ইতিবাচক’ ফলের কথা বললেও বড় কিছুর আশা করতে যে একটু ভয় পাচ্ছেন, জেমি ডে’র পরের কথায় তা পরিষ্কার, ‘ওরা জয়ের আশা নিয়ে মাঠে নামবে। তাই নিজেদের সেরাটা দিয়ে এই ম্যাচ থেকে কিছু পাওয়ার চেষ্টা করতে হবে আমাদের। আমি ম্যাচটার জন্য অধীর অপেক্ষায় আছি। আমি দেখতে চাই শক্তিশালী দলের বিপক্ষে ছেলেরা কেমন লড়াই করে।’

সেই শক্তিশালী দলকে যদি বাংলাদেশ হারিয়ে দেয় অথবা ড্র করে? এমন প্রশ্নে কোচের উত্তর, ‘এই দুটো ফলের মধ্যে একটি হলে আমি দারুণ খুশি হবো। ছেলেরা কঠোর পরিশ্রম করছে, তাই তারা প্যাশন নিয়ে খেলতে পারলেই আমি খুশি।’

বাংলাদেশ পরের ম্যাচ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে, ১৬ আগস্ট। আর ১৯ আগস্ট কাতারের সঙ্গে লড়াই।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম