স্টোকসের জন্যে দরজা খোলা ইসিবির?

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০১৮, ১১:১৩আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১২:২০

চলমান মামলায় রায়ের অপেক্ষায় বেন স্টোকস। বেন স্টোকসের ভাগ্যে কী হতে যাচ্ছে তার শুরুটা জানা যেতে পারে মঙ্গলবার।  নাইট ক্লাবে হওয়া মারামারির মামলাটি চলছে বেশ কয়েক দিন ধরে। মামলার রায় শোনাতে আজ থেকে বসবেন জুরিরা। মামলার কারণে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের স্কোয়াডেও রাখা হয়নি ইংলিশ অলরাউন্ডারকে। তবে স্টোকস বলেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিশেষ বিবেচনায় দরজা খোলা রেখেছে তার জন্যে।

১৮ তারিখ শুরু হতে যাওয়া ট্রেন্টব্রিজ টেস্টকে ঘিরে আগের টেস্টের অপরিবর্তিত স্কোয়াডকে রেখে দিয়েছে ইসিবি। ১১ জনের সঙ্গে জেমি পোর্টার ও মঈন আলীকেও রাখা হয়েছে এই স্কোয়াডে। আগের টেস্টে ক্রিস ওকসকে রাখা হয় স্টোকসের জায়গায়।

তবে বিবৃতিতে ইসিবির কথা থেকেই স্পষ্ট যে স্টোকসের জন্যে বিশেষ বিবেচনা রয়েছে বোর্ডের। তারা বলেছে ব্রিস্টল মামলার রায়ের পর স্টোকসকে পাওয়া যাবে কিনা সেই বিষয়টি পর্যবেক্ষণ করবে ইসিবি। তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে আদালত তার পক্ষে রায় দিলে যে কোনও সময় দলে ফিরতে পারবেন বেন স্টোকস। তবে তাকে পাওয়া যাচ্ছে কিনা সেটা পরিষ্কার হয়ে যাবে বৃহস্পতিবারের মধ্যেই।

গত সেপ্টেম্বর ঘটা এই ঘটনার মামলাটি পার করেছে ষষ্ঠ দিন। মামলার একেবারে শেষ অংশে রয়েছেন আদালত। জুরিদের এখন রায় দেওয়ার পালা। জুরিরা আবার পুরোপুরি একমত না হতে পারলে সংখ্যা গরিষ্ঠদের দেওয়া রায় থেকে সিদ্ধান্ত নেবেন বিচারক। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি