হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৮, ১৩:১৭আপডেট : ২২ আগস্ট ২০১৮, ১৩:২৮

বাংলাদেশের আক্রমণের একটি ‍মুহূর্ত।

এশিয়ান গেমসে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ হকি দল। ইন্দোনেশিয়ায় বুধবার বাংলাদেশ ৬-১ গোলে হারিয়েছে কাজাখস্তানকে। ম্যাচে জোড়া গোল করেছেন খোরশেদুর রহমান। একটি করে গোল করেন রাব্বি, জিমি, কৌশিক ও চয়ন।

ওমানকে হারিয়ে প্রতিশোধ নেওয়া বাংলাদেশ আগের চেয়েও বেশি আগ্রাসী ছিল এই ম্যাচে। গত ম্যাচে ২-১ গোলে জয় পাওয়া বাংলাদেশ ক্ষুরধার আক্রমণে প্রথম গোলের দেখা পায় ১০ মিনিটে। ফজলে হোসেন রাব্বির গোলে প্রথম কোয়ার্টারে এগিয়ে শুরু। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রাসেল মাহমুদ জিমি। প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়ানো বাংলাদেশ প্রথম কোয়ার্টারেই পেয়েছে দুই গোল। দ্বিতীয় কোয়ার্টারে আবার আক্রমণে গিয়ে স্কোর ৩-০ করেন মাইনুল ইসলাম কৌশিক। ১৯ মিনিটে গোলটি করেন তিনি।

ম্যাচের একটি দৃশ্য। বাংলাদেশ ৩২ মিনিটে চতুর্থ গোল করলে চাপ আরও বেড়ে যায় প্রতিপক্ষের ওপর। পিসি থেকে গোলটি করেন ডিফেন্ডার খোরশেদুর রহমান। ৪৮ মিনিটে আবারও পিসি থেকে গোল করে বাংলাদেশের আধিপত্যের জানান দেন তিনি। ততক্ষণে স্কোর ৫-০ করে নিজেদের অবস্থান আরও শক্ত অবস্থানে নিয়ে নিয়েছে জিমিরা।

কাজাখরা খেলার ধারায় অবশ্য একটি গোল শোধ দিয়েছে এর পরেই। ৫২ মিনিটে কাজাখস্তান স্কোর করে ৫-১। গোলটি করেন তাশকায়েভ। যদিও শেষ মিনিটে ডিফেন্ডার মামুনুর রহমান পিসি থেকে আরও একটি গোল করলে ৬-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজ জার্সিধারীরা।

তৃতীয় ম্যাচে শুক্রবার বাংলাদেশ মুখোমুখি হবে মালয়েশিয়ার।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম