ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়কের বিরুদ্ধে মামলা

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০১৮, ২০:২২আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ২০:২৬

উগো লরি মদ্যপ হয়ে বেশামাল হয়ে পড়েছিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও টটেনহাম গোলকিপার উগো লরি।  অস্বাভাবিক অবস্থায় গাড়ি চালিয়ে পড়েছেন বিপাকে। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে মামলা হয়েছে তার বিরুদ্ধে।

ওয়েস্ট লন্ডনে এমন অস্বাভাবিক অবস্থায় গাড়ি চালাতে দেখে তাকে অনুসরণ করে থামিয়ে দেন কর্মরত স্থানীয় পুলিশ কর্মকর্তা।  আইন ভাঙার অপরাধে আদালতে যেতে হচ্ছে ক্লাবের হয়ে ২৫৬ ম্যাচ খেলা এই গোলকিপারকে। আপাতত জামিনে মুক্ত রয়েছেন লরি।

ফরাসি গোলকিপারের অপরাধ প্রসঙ্গে মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র জানান, ‘উগো লরির বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। আপাতত জামিনে মুক্ত থাকলেও তাকে আগামী ১১ সেপ্টেম্বর ওয়েস্ট মিন্সটার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে বলা হয়েছে।’

ইতোমধ্যে চলমান প্রিমিয়ার লিগে জয়ে দিয়ে যাত্রা শুরু করেছে তার দল টটেনহাম। নিউক্যাসলের বিপক্ষে তারা জিতেছে ২-১ গোলে। আগামী সোমবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মুখোমুখি হবে টটেনহাম হটস্পার।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম