শিষ্যদের পারফরম্যান্সে তৃপ্ত জেমি ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৮, ০০:১৭আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ০৮:০৪

সংবাদ সম্মেলনে জেমি ডে- ফাইল ছবি। যেখানে গ্রুপ পর্ব পেরুতে পারবে কিনা তা নিয়ে সংশয় ছিল, সেখানে এশিয়াডে শেষ ষোলোতে খেলেছে বাংলাদেশ। তবে শেষ ষোলোতে আর পেরে উঠেনি। উত্তর কোরিয়ার কাছে ৩-১ গোলে হেরে এশিয়ান গেমস ফুটবল থেকে বিদায় নিতে হয়েছে। সার্বিক পারফরম্যান্সে বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে অবশ্য তৃপ্ত।

এশিয়াডে গতবারের রৌপ্য জয়ী উত্তর কোরিয়া আধিপত্য দেখিয়ে এবার শেষ আটে জায়গা করে নিয়েছে। জেমি ডে প্রতিপক্ষের পারফরম্যান্স নিয়ে ম্যাচ শেষে বলেছেন, ‘ওরা আমাদের চেয়ে শক্তিমত্তার দিক দিয়ে এগিয়ে ছিল। এতে কোন সংশয় নেই। যোগ্যতর দল হিসেবে উত্তর কোরিয়া জিতেছে।’

তবে ১৪ মিনিটের পেনাল্টি গোল নিয়ে আপত্তি আছে জেমি ডের। বক্সের মধ্যে প্রতিপক্ষের ক্রস অনিচ্ছাকৃতভাবে হাতে লাগে ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরার। পেনাল্টি থেকে উত্তর কোরিয়া গোল করে এগিয়ে যায়। সেসময় সাইড লাইনে এ নিয়ে উত্তপ্ত দেখা গেছে তাকে। এই পেনাল্টি নিয়ে জেমি বলেছেন, ‘পেনাল্টি কী কারণে হলো সেটাই তো বুঝতে পারলাম না। ওটা অবশ্য ম্যাচের টার্নি পয়েন্ট ছিল।’

নিজ দলের খেলোয়াড়দের প্রশংসা করে ইংলিশ কোচ বলেছেন, ‘সব মিলিয়ে খেলোয়াড়দের পারফরম্যান্সে তৃপ্ত। এখন আর কেউ বলতে পারবে না ওদের ফিটনেসে ঘাটতি আছে। তবে এখনো উন্নতির অনেক জায়গা আছে। বিশেষ করে সাফ চ্যাম্পিয়নশিপকে ঘিরে। ঢাকার আসরটি শুরুর আগেই দলকে আরো গুছিয়ে নিতে হবে।’ 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম