ইএফএ’র সঙ্গে কাটেনি সালাহর দ্বন্দ্ব

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০১৮, ১৬:৪০আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৬:৪৭

মোহাম্মদ সালাহ মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে (ইএফএ) পুরনো দ্বন্দ্বের রেশটা এখনও কাটেনি সালাহর। তার ছবি বেআইনিভাবে ব্যবহার করা হয়েছে; এমন অভিযোগ মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে বার বার দিলেও অ্যাসোসিয়েশন পুরোপুরি নিশ্চুপ। রাশিয়া বিশ্বকাপের আগে মাসব্যাপী চলা এই সেই ইস্যুতে সালাহ অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। মাঝখানে বিরতি দিয়ে সালাহ আবারও জানান দিলেন সুরাহার কোনও পদক্ষেপ নেয়নি ইএফএ।

ইমেজ রাইটস নিয়ে এই দ্বন্দ্বের জেরে রাশিয়া বিশ্বকাপে তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। বিষয়টির সুরাহা হচ্ছে এমন আশ্বাসে চুপ ছিলেন এতদিন। তবে টুইটারে নতুন করে ক্ষোভ উগড়ে তিনি জানালেন এখনও শান্ত হননি লিভারপুলের প্রাণভোমরা, ‘এটা স্বাভাবিক যে খেলোয়াড়রা কোনও বিপদে পড়লে তার ফেডারেশন সমস্যার সমাধানে এগিয়ে আসে। যাতে তারা স্বস্তিতে থাকতে পারে। কিন্তু এখানে আমি দেখছি তার উল্টো।’

ফেডারেশনের সঙ্গে সম্পর্কটা কোন পর্যায়ে তার প্রমাণ পাওয়া যায় এই বক্তব্যে, ‘এটা কোনওভাবেই স্বাভাবিক নয় যে তারা আমার এবং আমার আইনজীবীর বার্তা আমলে নেয়নি। আমি জানি না কেন এসব হচ্ছে? আপনাদের কি আমাদের কথার উত্তর দেওয়ার সময় নেই?’

ফেডারেশনের সঙ্গে সম্পর্কটা যে নতুন করে বাজে দিকে যাচ্ছে তার আভাস পাওয়া গেছে অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্য আহমেদ মেগাহেদের মন্তব্যেই। তিনি জানান এই বিষয়ে জানতে তারা সালাহর সঙ্গে গত ১৬ আগস্ট যোগাযোগ করেছিলেন। সালাহ ১১ আগস্ট যোগাযোগ করলেও তার ধরন প্রাতিষ্ঠানিক ছিল না। তাই তাকে প্রাতিষ্ঠানিক ভঙ্গিতে চিঠি লিখতে বলা হয়।  

মেগাহেদ আরও জানান সালাহর এজেন্ট ঈদুল আজহার ছুটিতে চিঠিটি পাঠায়। কিন্তু চিঠিটির ভাষার ব্যবহার কোনওভাবে গ্রহণযোগ্য ছিল না। সেখানে সালাহর এজেন্ট জানায় খেলোয়াড়দের দাবি মানতে না পারলে তারা যেন পদত্যাগ করে। এর জবাবে মেগাহেদ আরও জানান, ‘সব দাবি হয়তো মানা সম্ভব নয়।’ এমন উত্তরের পর সালাহ এখন কী করেন সেটাই এখন দেখার বিষয়।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম